বলিউড অভিনেত্রী সোনাল চৌহান এবার হবেন শাকিবের নায়িকা

এক্ষেত্রে অভিনেতার আইনজীবী জানিয়েছেন, গত ৩ অক্টোবর থেকে জ্বরে ভুগছেন শাকিব। সেই কারণেই আদালতে উপস্থিত হতে পারেননি তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের চর্চিত নায়ক শাকিব খান। তাঁর জীবনের খবর নিয়ে কাঁটাছেড়া চলছেই অবিরত।পরিচালক অনন্য মামুন বেশ কয়েক দিন ধরেই বলে আসছেন, শাকিব খানকে নিয়ে নতুন ছবির কাজ শুরু করছেন। এমনকি তিনি এটাও জানিয়েছিলেন সেই ছবিতে ঢালিউড সুপারস্টার শাকিবের বিপরীতে অভিনয় করবেন বলিউডের কোনও অভিনেত্রী। কিন্তু কে হচ্ছেন সেই নায়িকা, সে ব্যাপারে নাটকীয়তা বজায় রেখেছিলেন পরিচালক মামুন। প্রথমে বলিউডের নেহা, জেরিন, শেহনাজ ও প্রাচী দেশাইয়ের নাম উঠেছিল।  কিন্তু তাঁদের মধ্যে কেউই নয়, এবার সামনে এল বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের নাম। এবার ইমরান খানের সেই নায়িকাই হবেন শাকিবের নায়িকা।

সম্প্রতি তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন প্রযোজক রহমত উল্লাহ।২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ের সময় সহ-প্রযোজককে ধর্ষণ করেছিলেন শাকিব খান, এছাড়াও তাঁর হোটেলে মেয়েদের অবিরত যাতায়াত ছিল, সেই খরচ নাকি প্রযোজক সংস্থাকে দিতে হত, এমনই একাধিক চাঞ্চল্যকর অভিযোগ এনেছিলেন ওই প্রযোজক। শেখ সময় এই ঘটনা প্রকাশ্যে আসা মাত্রই রীতিমতো হইচই পড়ে যায় বাংলাদেশে।

এরপর সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে শাকিব খান প্রযোজকের বিরুদ্ধে একাধিক মামলা করেন। প্রায় ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে শাকিবের বিরুদ্ধে মামলা ঠোকেন ওই ছবির প্রযোজক। সেই মামলায় সাক্ষ্য দেওয়ার দিন ধার্য ছিল ৫ অক্টোবর। কিন্তু এই মুহূর্তে শাকিব খান অসুস্থ থাকার কারণে আদালতে হাজিরা দেওয়া থেকে এড়িয়ে গেলেন তিনি। এক্ষেত্রে অভিনেতার আইনজীবী জানিয়েছেন, গত ৩ অক্টোবর থেকে জ্বরে ভুগছেন শাকিব। সেই কারণেই আদালতে উপস্থিত হতে পারেননি তিনি। পরবর্তী সময় চেয়ে আদালতে আবেদন করেছেন নায়ক।

তবে আদালতও তাঁর আবেদন মঞ্জুর করে আগামী ১৫ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করেছে। এদিকে গত ২৩ মার্চ শাকিব খান ছবির প্রযোজকের বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। আবার সেই আদালতেই ১৩ এপ্রিল শাকিব খানের বিরুদ্ধে মানহানির অভিযোগ করেন রহমত উল্লাহ। এমনকি শাকিব খানের করা একাধিক অভিযোগের কারণে প্রযোজক রহমত উল্লাহ অপূরণীয় আর্থিক ও সামাজিক ক্ষতির সম্মুখীন হয়েছেন সেটাও জানিয়েছেন। এরপরই তিনি ১০০ কোটি টাকা চেয়ে শাকিবের বিরুদ্ধে পাল্টা মামলা করেন। 

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই