প্রযোজকের বিরুদ্ধে শাকিবের আবেদন খারিজ, যাচ্ছেন উচ্চ আদালতে

এবার নায়কের এই আবেদনের সত্যতা প্রমাণিত না হওয়ার কারণে তা খারিজ করল আদালত। নায়কের আনা অভিযোগ প্রাথমিকভাবে অসত্য বলে প্রমাণিত না হওয়ায় মামলাটি খারিজ করেছে আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে মিথ্যাচার ও কুৎসা রটানোর অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছিল। কিন্তু প্রযোজকের বিরুদ্ধে শাকিবের আনা অভিযোগ প্রাথমিকভাবে অসত্য বলে প্রমাণিত হওয়ায় মামলাটি খারিজ করে দিয়েছে আদালত। ঢালিউডের বিতর্কিত নায়ক শাকিব খান। ব্যক্তিগত হোক বা পেশাগত, উভয় ক্ষেত্রেই তিনি বিতর্কিত। আসলে কথায় আছে না, যত সুনাম তত দুর্নাম। ব্যক্তিগত জীবনে দুবার বিয়ে করেছেন সুপারস্টার, তাও আবার চুপিসাড়ে। এখন আবার শোনা যাচ্ছে, পরিবারের পছন্দমতো তৃতীয় বিয়ে করবেন অভিনেতা আগামী বছর। পাত্রী নাকি চিকিৎসক পড়ুয়া।

যাই হোক, পেশাগত দিকেও অভিনেতা যৌন হেনস্থার দায়ে অনেকবার অভিযুক্ত হয়েছেন। গতবছরেই শাকিব খানের বিরুদ্ধে একজন প্রযোজক প্রতারণার মামলা করেছিলেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে অভিনেতা ২০২৩ সালের ২৭ মার্চ ঢাকার সাইবার ট্রাইব্যুনালে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যাচার ও কুৎসা রটানোর মামলা করেন। ওইদিন ট্রাইব্যুনাল মামলাটি গ্রহণ করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, ‘প্রযোজক রহমত উল্লাহ আক্রমণাত্মক, মিথ্যা বক্তব্য প্রদান করে শাকিবকে সামাজিকভাবে অপমান অপদস্ত করছেন। আর রহমত উল্লাহ নিজেকে প্রযোজক হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে শাকিবের নামে অনৈতিক কথাবার্তা রটিয়ে সামাজিক মর্যাদা ক্ষুন্ন করেছেন।’ এবার নায়কের এই আবেদনের সত্যতা প্রমাণিত না হওয়ার কারণে তা খারিজ করল আদালত। নায়কের আনা অভিযোগ প্রাথমিকভাবে অসত্য বলে প্রমাণিত না হওয়ায় মামলাটি খারিজ করেছে আদালত। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আদালত সূত্রের খবর, শাকিবের আনা অভিযোগের তদন্তে পর্যাপ্ত উপাদান না থাকায় ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ মামলা খারিজ করে দিয়েছেন এবং প্রযোজক এই দায় থেকেও মুক্তি পেয়েছেন। তবে হাল ছেড়ে দেওয়ার পাত্র নন শাকিব খান। শাকিবের হয়ে তাঁর আইনজীবী এ মামলার পুনরায় তদন্ত চেয়ে উচ্চ আদালতে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। তদন্তের রিপোর্ট গত ২৪ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই’র পুলিশ পরিদর্শক গোলাম মুক্তার আশরাফ উদ্দিন আদালতে প্রতিবেদন দাখিল করেন। যেখানে মোহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে শাকিবের আনা অভিযোগ প্রাথমিকভাবে অসত্য প্রমাণিত হয়। গত ১ সেপ্টেম্বর শাকিবের এই মামলা সংক্রান্ত বিষয়ে আদালতে উপস্থিত থাকার কথা ছিল শাকিবের। কিন্তু অসুস্থ থাকায় ওইদিন উপস্থিত হতে পারেননি শাকিব খান। অবশেষে ওইদিন ট্রাইব্যুনাল সময়ের আবেদন নামঞ্জুর করে মামলাটি খারিজ করে দিয়েছে আদালত। PBI এর তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, শাকিব খানের আনা অভিযোগ পর্যালোচনা করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কিন্তু অভিনেতার আনা অভিযোগ তথ্য প্রযুক্তির মাধ্যমে কোনো প্রকার তথ্য মেলেনি। তবে শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান বলেছেন, ‘এই মামলার নারাজির ধার্য তারিখে সময়ের আবেদন করেছিলাম। কিন্তু আদালত আবেদন নামঞ্জুর করে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন। একইসঙ্গে মামলাটি খারিজ করে দেন।’

সন্ধ্যায় ঝাড়ু দেবেন না, পিতৃপক্ষে মহিলারা ছয়টি ভুল করলেই চরম বিপদ

সূর্য-শনি প্রতিয়ুতি যোগ, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৪ রাশির জাতকদের

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের