আরিয়ানকে বাড়ির খাবার খেতে দিন, জেল কর্তৃপক্ষকে অনুরোধ শাহরুখের

নিম্ন আদালতের রায়ে আপাতত জেলেই রয়েছেন আরিয়ান খান। তাঁর মোবাইলের হোয়াটসঅ্যাপ চ্যাট ধরেই আন্তর্জাতিক মাদক চক্রের খোঁজ চালাতে মরিয়া এনসিবি

Share:

নিজস্ব প্রতিনিধি: মাদক কাণ্ডে গ্রেফতারির পর থেকেই ক্রমশ ভেঙে পড়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। ছেলেকে দেখতে এই প্রথম মুম্বই-এর আর্থার রোড জেলে বৃহস্পতিবারের সকালেই হাজির হন শাহরুখ খান। মুখে মাস্ক, ‘পাঠান’ লুক ও ছোট গাড়ি নিয়ে আর্থার রোডে গিয়ে টানা ১৫ মিনিট আরিয়ানের সঙ্গে কথা বলেন কিং খান। সেখানেই আরিয়ান জানান, তাঁর জেলের খাবার ভালো লাগছে না। শাহরুখ তখনই জেল কর্তৃপক্ষকে অনুরোধ করেন, আরিয়ানকে বাড়ির খাবার দেওয়ার অনুমতি দেওয়া হোক। যদিও জেল কর্তৃপক্ষ জানিয়ে দেয় আদালতের নির্দেশ ছাড়া সম্ভব নয়।

সূত্রের খবর, বাবা শাহরুখকে দেখে কেঁদে ফেলেন আরিয়ান খান। করোনার জন্য এখন জেলে কথা ইন্টারকমে। জেলের ভিতরে বাবা-ছেলের প্রায় মিনিট পনেরোর সাক্ষাৎ হয়েছে আজ। তারপরেই দ্রুত বেরিয়ে যান কিং খান। করোনা পরিস্থিতির কারণে জেলের কয়েদিরা তাঁদের পরিবারের সঙ্গে সামনাসামনি দেখা করতে পারবেন না। সে কারণেই কয়েকদিন আগে ভিডিয়ো কলের মাধ্যমে ছেলে আরিয়ানের সঙ্গে কথা বলেন শাহরুখ-গৌরী খান। তখনও নাকি কেঁদে ফেলে আরিয়ান খান।

নিম্ন আদালতের রায়ে আপাতত জেলেই রয়েছেন আরিয়ান খান। তাঁর মোবাইলের হোয়াটসঅ্যাপ চ্যাট ধরেই আন্তর্জাতিক মাদক চক্রের খোঁজ চালাতে মরিয়া এনসিবি। তাই বলিউডের বাকি স্টার কিডদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানোর চিন্তাভাবনা রয়েছে এনসিবির। মূলত যাদের সঙ্গে আরিয়ানের ঘনিষ্ঠতা তাদেরই জিজ্ঞাসাবাদ করতে চলেছে এনসিবি। তালিকায় প্রথম নাম উঠেছে চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডের।

শুক্রের কন্যায় গোচর, আগামী ১৭ দিন ধন-সম্পত্তি উপচে পড়বে ৯ রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীর আশীর্বাদে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন…

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে