বাড়ি ফিরছে পুত্র আরিয়ান, মুখে হাসি ফুটেছে বাবা শাহরুখের

বিচারপতি নীতিন সাম্বরে জানিয়েছেন জামিন মঞ্জুরের কথা, তবে কী কারণে এই জামিন তা জানানো হবে আগামিকাল

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৫ দিনের আইনি লড়াই, অবশেষে ঘরে ফিরছে ছেলে। দীর্ঘ চিন্তা, না ঘুমানো রাত। এতদিন ‘মন্নত’ দেখেছে এক অন্য শাহরুখকে। বলিউডের তরফে বেশিরভাগ তারকাকে পাশে পেয়েছেন। ২৪ ঘণ্টা যোগাযোগের মধ্যেই ছিলেন পরম বন্ধু সলমন খান, আর ছিলেন ভক্তরা। বৃহস্পতিবার আরিয়ানের জামিনের খবরে উচ্ছসিত কিং খানের অনুরাগীরা। রাস্তায় নেমে কিংবা সোশ্যাল মিডিয়ায় আরিয়ানকে স্বাগত জানাচ্ছেন সকলেই। এর মাঝেই মুখে হাসি ফিরেছে বাদশার। কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গিয়েছে কিং খান আইনজীবী সতীশ মানসিন্ডের ও বাকি উকিলদের সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন।

দীপাবলির আগে ঘরের ছেলে ঘরে ফিরছে। তাই ‘মন্নত’ খুশির আমেজ। কিং খানের শারীরিক ভঙ্গিমায় বলে দিচ্ছি তিনি কতটা খুশি। বৃহস্পতিবার হাইকোর্টে এনসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, পার্টির দিন আরবাজের জুতোয় উদ্ধার মাদক সম্পর্কে জানত আরিয়ান। পঞ্চনামায় তার উল্লেখও রয়েছে, বম্বে হাইকোর্টকে জানায় এনসিবি। শুধু তাই নয়, কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার তরফে এটাও বলা হয় যে আরিয়ান খান গত কয়েক বছর ধরে নিয়মিত মাদক সেবন করছে এবং চ্যাটে বিপুল পরিমাণ মাদকের লেনদেন নিয়ে যে আলোচনা করেছে। যা কমার্শিয়্যাল কোয়ান্টিটির। পাশাপাশি মাদক চক্রীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁর। কিন্তু সমস্ত পক্ষের কথা শুনেই আরিয়ানকে শর্তসাপেক্ষ জামিন দিয়েছে আদালত।

আদালতের তরফে বলা হয়েছে, আরিয়ানের পাসপোর্ট জমা রাখতে হবে মাদক সংক্রান্ত বিশেষ আদালতের কাছে। প্রত্যেক শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র দফতরে হাজিরা দিতে হবে তাঁকে। কোনও অভিযুক্ত বা সাক্ষীর সঙ্গে নিজে বা অন্য কারও মারফত যোগাযোগ করতে পারবেন না আরিয়ান। এতে তথ্যপ্রমাণ নয়ছয় হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ আদালতে বাকি থাকা বিচারপ্রক্রিয়া নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলতে পারবেন না আরিয়ান-সহ কোনও অভিযুক্তই। এদিকে আরিয়ান আজ জামিন পেলেও কাগজপত্রের কাজের জন্য আর্থার রোডের জেলেই রাত কাটাতে হবে বলে জানা গিয়েছে।

গত ২রা অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী এক ক্রুজ-শিপ থেকে আটক করা হয়েছিল আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচাকে। আরবাজ মার্চেন্টের থেকে ৬ গ্রাম এবং মুনমুন ধামেচার থেকে ৫ গ্রাম নিষিদ্ধ মাদক উদ্ধার করেছিল এনসিবি। তবে আরিয়ানের কাছ থেকে কোনও মাদক মেলেনি। এতদিন ধরে ম্যাজিস্ট্রেট ও সেশন কোর্টে আরিয়ানের হয়ে কেস লড়ছিলেন সতীশ মানশিন্ডে। তবে গত তিনদিন হাইকোর্টে আরিয়ানের হয়ে সাওয়াল জবাব করতে দেখা গেছে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগিকে।

এনসিবির হাতে গ্রেফতারের ২৫ দিন পর জামিন মঞ্জুর হয়েছে শাহরুখ তনয়ের। প্রায় ২১ দিন আর্থার রোড জেলে বন্দি ছিলেন আরিয়ান। আজ আরিয়ানের পাশাপাশি জামিন মঞ্জুর হল আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার। এদিন বিচারপতি নীতিন সাম্বরে জানিয়েছেন জামিন মঞ্জুরের কথা, তবে কী কারণে এই জামিন তা জানানো হবে আগামিকাল।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে