BB16 GRAND FINALE: সেরা তিনের তালিকায় নেই শিব এবং স্ট্যান, প্রিয়াঙ্কার মাথাতেই উঠছে সেরার শিরোপা

সেরা পাঁচ প্রতিযোগীর থেকে ছিটকে গিয়েছে এমসি স্ট্যান এবং শিব ঠাকরে। দ্বিতীয় স্থানে আছেন অর্চনা গৌতম, এবং তৃতীয়তে শালিন। প্রথম হয়েছেন প্রিয়াঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গেল বিগ বস ১৬ -এর গ্র্যান্ড ফিনালে। আজ সকাল থেকেই টানটান উত্তেজনা। সলমন খান সঞ্চালিত এই শোয়ে সেরা পাঁচের দৌড়ে ছিলেন, প্রিয়াঙ্কা চাহার চৌধুরি, শিব ঠাকরে, এমসি স্ট্যান, শালিন ভানোত এবং অর্চনা গৌতম। প্রতিযোগিতাদের বিশেষ পারফরমেন্সে শুরু হল গ্র্যান্ড ফিনালে। অঙ্কিত গুপ্তর সঙ্গে প্রিয়াঙ্কা চৌধুরির একটা মিষ্টি পারফরমেন্সে অনুষ্ঠানের উত্তেজনার মাত্রা যেন আরও বেড়ে গেল। শালিনও নজর কাড়লেন বিজলি গানে অসাধারণ পারফরম্যান্সের তালে।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা গুজব শুরু হয়েছে। কারও মতে প্রিয়াঙ্কা চৌধুরি জিতেছেন। কেউ আবার বলছেন শিব ঠাকরে। এদিকে দ্যা খবরি নামক একটি প্রোফাইলের তরফে টুইটারে পোলের আয়োজন করে জানানো হয়, ইতিমধ্যেই বিজয়ী নির্বাচিত হয়ে গিয়েছে, খুব শীঘ্রই সেই উত্তর জানা যাবে। এরই মধ্যে জানা গেল, সেরা পাঁচ প্রতিযোগীর থেকে ছিটকে গিয়েছে এমসি স্ট্যান এবং শিব ঠাকরে। দ্বিতীয় স্থানে আছেন অর্চনা গৌতম, এবং তৃতীয়তে শালিন। প্রথম হয়েছেন প্রিয়াঙ্কা।

অন্যদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসের পোলের রেজাল্ট বলছে, বিজয়ীর মুকুট প্রিয়াঙ্কা বা শিবের মাথাতেই উঠবে। ফলে দুই জায়গাতেই প্রিয়াঙ্কার নাম উঠে আসলেও বিজয়ী কে হবেন, এখনও নিশ্চিত নয়। কার মাথায় উঠবে সেরার শিরোপা? সঠিক উত্তর পেতে শোয়ের শেষ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। ইতিমধ্যেই ভারতী সিং এবং ক্রুষ্ণা অভিষেক সলমন খানের সঙ্গে দুর্দান্ত শুরুয়াত করেছেন। উপস্থিত আছেন, সাজিদ খান। জানা গিয়েছে, আরও অতিথির আসতে আসতে উপস্থিত হবেন। যাঁদের মধ্যে থাকবেন রোহিত শেট্টি সহ আমিশা প্যাটেল, সানি দেওল উপস্থিত থাকবেন।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের