শোভনের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন! এবার কি বিয়ের পিঁড়িতে সোহিনী?

গত ১ অক্টোবর সোহিনী তাঁর জন্মদিনকে আরও বিশেষ করে তোলার জন্য একটি রিসোর্টে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন তাঁর বেশকিছু ঘনিষ্ঠ বন্ধু। সেখানেই একটি ছবিতে দেখা মেলে শোভনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে ফের খুশির সানাই। বছরের শুরু থেকেই বহু তারকা সাতপাকে বাঁধা পড়ছেন। দিন কয়েক আগেই বিবাহ সারলেন তারকা বিধায়ক কাঞ্চন-শ্রীময়ী, সঙ্গীতশিল্পী অনুপম রায়-প্রস্মিতা পাল, জয়িতা গোস্বামী-পার্থিব সহ একাধিক তারকা। এবার কী সেই তালিকায় নাম জুড়তে চলেছে, টলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকারের? হ্যাঁ এমনটাই টলিউডের অন্দরে গুঞ্জন। বর্তমানে সোহিনী এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের প্রেমের খবর টক অফ দ্য টাউন। কিন্তু কিছুতেই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনছেন না তারকা জুটি। এর আগে অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে শোভনের প্রেমের বিষয়টা সবাই জানতেন, কোনও লুকোচুরি করেননি কেউই। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই সম্পর্কে ইতি টানেন দুজনাই।

এদিকে সোহিনী ও অভিনেতা রণজয় বিষ্ণুর সম্পর্কের কথাও সবার জানা। তাঁরা একসঙ্গে কিছুবছর লিভ-ইনও করেছেন, কিন্তু গতবছরেই সম্পর্ক শেষ করেন তারকা জুটি। এরপর শোভনের সঙ্গে সোহিনীর কয়েকটি ছবি ভাইরাল হতেই শুরু হয় জল্পনা। তাঁরা কী আদেউ প্রেম করছেন? এদিকে দিন কয়েক আগেই সুইডেন থেকে শোভনের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে শোভনের হাতে অনামিকায় আংটি দেখেই সবাই অনুমান করেন যে, হয়তো সুইডেনে ঘুরতে গিয়েই চুপিসাড়ে বাগদান সেরে ফেলেছেন তারকা জুটি শোভন-সোহিনী। এ বার সবকিছু নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। গত ১ অক্টোবর সোহিনী তাঁর জন্মদিনকে আরও বিশেষ করে তোলার জন্য একটি রিসোর্টে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন তাঁর বেশকিছু ঘনিষ্ঠ বন্ধু। সেখানেই একটি ছবিতে দেখা মেলে শোভনের।

তার আগে একটি ছবিতে শোভনের সঙ্গে আলিঙ্গনরত অবস্থায় ধরা দেন অভিনেত্রী। তখন থেকেই গুঞ্জন তাঁরা সম্পর্কে রয়েছেন। কিন্তু এই বিষয়ে কখনই মুখ খোলেননি অভিনেত্রী। তবে এবার আর নয়, সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানালেন, শোভনের হাতে আংটি থাকলেও তাঁর অনামিকায় কোনও আংটি নেই! এই ঘটনা ভাইরাল হওয়ার পরেই তাঁর মাও বিষয়টি জানাতে চেয়েছেন। কিন্তু শোভেনের সঙ্গে কি বিয়ে করার পরিকল্পনা প্রসঙ্গে সোহিনী বলেন, চারপাশে অনেক বিয়ে হলেও চট করে বিয়ে করে নেওয়া সাংঘাতিক বিষয়। তিনি ঈশ্বরে বিশ্বাসী। তাই ঈশ্বর যা করবেন ভালই করবেন।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে