দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয়বার বাবা হতে চলেছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। দিন কয়েক আগে স্ত্রী কিয়ারা আডভানির সঙ্গে যৌথভাবে সুখবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। গতবছরেই কন্যা সারায়াকে পরিবারে স্বাগত জানিয়েছেন তাঁরা। এর মধ্যেই আবারও মা হতে চলেছেন অভিনেত্রী কিয়ারা। সুতরাং তারকা দম্পতির বাড়িতে এখন খুশির মরসুম। কিন্তু মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ভক্তদের একটি দুঃখের খবর দিলেন সিদ্ধার্থ। পায়ে চোট পেয়েছেন অভিনেতা। ইনস্টাগ্রামে শেয়ার করা অভিনেতার পোস্টে দেখা যাচ্ছে, তাঁর পায়ে মেডিকেল ওয়াকিং বুট পরা রয়েছে।

বোঝাই যাচ্ছে, পায়ে বড়সড় চোট পেয়েছেন ‘দ্য ভ্যান’ নায়ক। কিন্তু কী হয়েছে তাঁর, কীভাবে চোট পেলেন তিনি, তা ভক্তদের সঙ্গে শেয়ার করেননি তিনি। হাসপাতালে রয়েছেন নাকি বাড়িতেই আস্তে আস্তে সেরে উঠছেন সেটাও জানাননি। ছবিটির সঙ্গে একটি মজাদার ক্যাপশন জুড়ে অভিনেতা লেখেন, ‘আমি ‘ব্রেক আ লেগ’ কথাটাকে একটু বেশিই গুরুত্ব দিয়ে ফেলেছিলাম।’ সম্প্রতি বিদেশের মাটিতে মেয়েকে নিয়ে অবসরযাপনের কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছিলেন। সেখানে সিদ্ধার্থের কিছু ঝলকও ছিল। পাশাপাশি মেয়েরও কিছু ঝলক শেয়ার করেছিলেন তিনি। যাই হোক, গত ৭ অক্টোবর দ্বিতীয়বার মা-বাবা হতে চলার কথা জানান সিদ্ধার্থ-কিয়ারা।

একটি মিষ্টি ছবি শেয়ার করে তারকা দম্পতি লিখেছিলেন, ‘সর্বশ্রেষ্ঠ উপহারটি আবারও পেয়ে আমরা ধন্য। আমাদের হৃদয় ভালবাসা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ।’ ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি, রাজস্থানের সূর্যগড় প্যালেসে অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর বিয়ের দুই বছরের মাথায় ২০২৫ সালের জুলাই মাসে কন্যা সারায়ার জন্ম দেন কিয়ারা। পেশাগত জীবনে সিদ্ধার্থকে শেষবার তামান্না ভাটিয়ার সঙ্গে ‘দ্য ভ্যান’ ছবিতে দেখা গিয়েছিল। বক্সঅফিসে ভাল সাফাল্য অর্জন করেছিল ছবিটি। আর কিয়ারাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল যশের ‘টক্সিক’ ছবিতে। ছবিটি বক্সঅফিসে তেমন সাড়া ফেলতে পারেনি।

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

বটপাতায় ব্লেড দিয়ে মা দুর্গাকে ফুটিয়ে তুললেন নবদ্বীপের দেবাংশু

মোবাইল কেড়ে নেওয়ায় অভিমানে ৬০ ফুট উঁচু ট্যাঙ্কের মাথায় চড়ে বসল খুদে, তার পর…

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

গুরুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, হুগলিতে সংঘর্ষে মৃত্যু শিষ্যের

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক

ম্যাজিক! দরজার তালা না ভেঙে মাত্র ৯ মিনিটে ১৮ কেজি রুপো নিয়ে উধাও চোর

মমতার মিছিলের কোনও অনুমতি নেই, সাফ জানালেন পুলিশ কমিশনার