গুরুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, হুগলিতে সংঘর্ষে মৃত্যু শিষ্যের

Share:

নিজস্ব প্রতিনিধি: শিষ্যার সঙ্গে গুরুর অশালীন আচরণের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল হুগলির কানাইপুর। সেই অভিযোগের জেরে শিষ্যদের মধ্যে শুরু হয় বিবাদ। ক্রমেই সেই বিবাদ ভয়াবহ সংঘর্ষের রূপ নেয়। অভিযোগ, বচসার মধ্যেই এক এক শিষ্যের মাথায় ইট দিয়ে আঘাত করেন অপর এক শিষ্য। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় উৎপল সমাদ্দারের। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে গুরুদেবকেও।

জানা গিয়েছে, গতকাল সোমবার (১২ অক্টোবর) রাতে হুগলির কোন্নগরের কানাইপুরে গঙ্গা অ্যাকশন প্ল্যান্ট সংলগ্ন একটি কলোনিতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। গোপালকৃষ্ণ গোস্বামী নামে এক স্বঘোষিত গুরুদেব কানাইপুরে এসেছিলেন। তিনি উত্তর ২৪ পরগনার হাবরার বাসিন্দা। ওই এলাকায় তাঁর কয়েকজন শিষ্য রয়েছেন। তাঁদেরই এক জনের বাড়িতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেখানে এক শিষ্যের স্ত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন গোপালকৃষ্ণ। তাঁকে খারাপভাবে স্পর্শ করার অভিযোগ সামনে আসতেই শুরু হয় বচসা। স্থানীয় সূত্রে দাবি, এর আগেও গণেশ হালদার নামে এক শিষ্যের স্ত্রীর সঙ্গে একই ধরনের আচরণ করেছিলেন ওই গুরুদেব। সেই বিষয়টি নিয়েও ক্ষোভ ছিল বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের, জরুরি শুনানির আর্জি খারিজ

সোমবার রাতে এই অভিযোগকে কেন্দ্র করে শিষ্যদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে পৌঁছয়। অভিযোগ, সেই সময় গণেশ হালদার ইট দিয়ে উৎপল সমাদ্দার নামে এক শিষ্যের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় উৎপলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কানাইপুর ফাঁড়ি এবং উত্তরপাড়া থানার পুলিশ। ঘটনার পর গণেশ হালদারকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, স্বঘোষিত গুরু গোপালকৃষ্ণ গোস্বামীকেও আটক করেছে পুলিশ। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় ব্লেড দিয়ে মা দুর্গাকে ফুটিয়ে তুললেন নবদ্বীপের দেবাংশু

মোবাইল কেড়ে নেওয়ায় অভিমানে ৬০ ফুট উঁচু ট্যাঙ্কের মাথায় চড়ে বসল খুদে, তার পর…

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক

ম্যাজিক! দরজার তালা না ভেঙে মাত্র ৯ মিনিটে ১৮ কেজি রুপো নিয়ে উধাও চোর

মমতার মিছিলের কোনও অনুমতি নেই, সাফ জানালেন পুলিশ কমিশনার