মোবাইল কেড়ে নেওয়ায় অভিমানে ৬০ ফুট উঁচু ট্যাঙ্কের মাথায় চড়ে বসল খুদে, তার পর…

Share:

নিজস্ব প্রতিনিধি: মোবাইল ফোনে গেম খেলায় আসক্ত হয়ে পড়েছিল ছোট্ট ভাই। পড়াশোনায় ছিল উদাসী। ভাইয়ের গেম আসক্তি রুখতে মোবাইল ফোন কেড়ে নিয়েছিল দাদা। পড়াশোনায় মন দিতে পরামর্শ দিয়েছিল। কিন্তু তা পছন্দ হয়নি ছোট ভাইয়ের। উল্টে অভিমানে বাড়ির কাছে ৬০ ফুট উঁচু জলের ট্যাঙ্কে চড়ে বসল ১২ বছর বয়সী খুদে। আর বেশ কয়েক ঘন্টা দমবন্ধ অবস্থায় কাটালেন পরিবারের সদস্য থেকে শুরু করে পড়শিরা। শেষ পর্যন্ত পুলিশ আধিকারিকরা এসে অভিমান ভাঙাল খুদের। নিজেই নেমে এল জলের ট্যাঙ্কের মাথা দিয়ে। গা ছমছমে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শেওপুরের খাতোলিতে। ইতিমধ্যেই খুদের ওই কীর্তি অনলাইনে ভাইরাল হয়ে গিয়েছে।

পুলিশ জানিয়েছে, ‘শেওপুরের খাতোলি রোডের বাসিন্দা ১২ বছরের এক শিশু স্কুলে না গিয়ে বাড়িতে বসেই মোবাইল ফোনে গেম খেলছিল। বার বার বলা সত্বেও স্কুলে না যাওয়ায় শিশুটিকে বকাঝকা করেন দাদা। এমনকি মোবাইল ফোন কেড়ে নেন। কিন্তু তাতে হিতে বিপরীত হয়। গোঁসা করে বাড়ির কাছেই জলের ট্যাঙ্কের মাথায় চড়ে বসে শিশুটি। আর ওই দৃশ্য চোখে পড়তেই বাড়ির সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের চক্ষু ছানাবড়া হয়ে যায়। অত উঁচু থেকে পা ফসকে নীচে পড়লে যে মৃত্যু অবধারিত, তা বোঝাতে শুরু করে খুদেকে। কিন্তু কারও কথা শুনতে নারাজ হয়নি।’

পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। বিষয়টি সংবেদনশীল বুঝতে পেরে ঘটনাস্থলে হাজির হন সিটি কোতোয়ালি থানার ওসি সত্যম গুজ্জর। তিনিই শিশুটিকে ঠান্ডা মাথায় বোঝান, নীচে নেমে এলে বাড়ির কেউ তাকে বকাঝকা করবে না। এমনকি শাসনও করবে না। বেশ খানিকক্ষণের চেষ্টায় গোঁসা ভাঙে শিশুটির। সন্তর্পণেই জলের ট্যাঙ্ক থেকে নিরাপদে নীচে নেমে আসে। আর তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন পরিবারের সদস্য থেকে শুরু করে পড়শিরা।

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় ব্লেড দিয়ে মা দুর্গাকে ফুটিয়ে তুললেন নবদ্বীপের দেবাংশু

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

গুরুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, হুগলিতে সংঘর্ষে মৃত্যু শিষ্যের

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক

ম্যাজিক! দরজার তালা না ভেঙে মাত্র ৯ মিনিটে ১৮ কেজি রুপো নিয়ে উধাও চোর

মমতার মিছিলের কোনও অনুমতি নেই, সাফ জানালেন পুলিশ কমিশনার