সাদামাঠাভাবেই তৃতীয় বিয়ে সারলেন অনুপম রায়

Share:

নিজস্ব প্রতিনিধি: সাদামাঠা ভাবেই তৃতীয় বিয়ে সারলেন গায়ক অনুপম রায়। শনিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার রয়্যাল ক্যালকাটা গহলফ ক্লাবে ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজনদের উপস্থিতিতেই বান্ধবী প্রস্মিতা পালের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ‘আমাকে আমার মতো থাকতে দাও’ গায়ক। আইনি মতে বিয়ে সারার পরেই পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ নিয়েছেন নবদম্পতি। নববধূ প্রস্মিতার পরনে ছিল সোনালী কাজ করা গোলাপী রংয়ের বেনারসী। গা ভর্তি গয়না।  আর অনুপমের পরনে ছিল ঘিয়ে রঙের পাঞ্জাবি। তাতে গোলাপী সুতোর কাজ।  অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়ন করা হয়েছিল পুরোদস্তুর বাঙালি খানায়।  

প্রথম বিয়ে বেশিদিন টেঁকেনি অনুপমের। এর পরে পিয়া চক্রবর্তীর সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েন তিনি। তবে সেই বিয়েও সুখের হয়নি। ২০২১ সালে দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় গায়কের। গত বছর ২৭ নভেম্বর পিয়ার সঙ্গে নতুন জীবন শুরু করেন অভিনেতা, পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। ওই খবর জানাজানি হওয়ার পরে নেটানাগরিকদের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল গায়ককে।  

দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের পরেই গায়িকা প্রশ্মিতার সঙ্গে সম্পর্কে জড়ান অনুপম। প্রায় এক বছর ধরে দুজনের সম্পর্ক হলেও তা গোপন ছিল। সম্প্রতি দুই তারকার বিয়ের কথা প্রকাশ্যে আসে। এদিন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের সামনে আটিং বদল করেন দুজনে। ওই অনুষ্ঠানের পরেই নিজেদের নতুন জীবন শুরুর কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ইনস্টাগ্রামে’ বিয়ের ছবি পোস্ট করেছেন গায়ক। ওই পোস্টে তিনি লেখেন, ‘নতুন করে…’। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

 

View this post on Instagram

 

A post shared by Anupam Roy (@aroyfloyd)

লক্ষ্মীবারেও সোনার দামে ওঠাপড়া অব্যহত, জেনে নিন কলকাতায় আজকের দর

পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

আড়াইশো বছরের পুরোনো ইতিহাস, কীভাবে জন্ম নিল নবদ্বীপের শাক্ত রাস?

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ গিয়েছিল, মৃত্যুর পর আন্তর্জাতিক সম্মান পেলেন এই সাংবাদিক

সংবিধান দিবসে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক