‘মূর্খ রাজনীতিবিদদের ঘাড় ধরে বের করে দেওয়া উচিত’, ‘আমার সোনার বাংলা..’ বিতর্কে নচিকেতা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি', এই গানটি নিয়ে চলছে বিস্তর রাজনৈতিক তরজা। কেননা এই গানটি বাংলাদেশেরও জাতীয় সঙ্গীত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’, এই গানটি নিয়ে চলছে বিস্তর রাজনৈতিক তরজা। কেননা এই গানটি বাংলাদেশেরও জাতীয় সঙ্গীত। আসলে রবীন্দ্রনাথের রচিত এই গানটি গাওয়ায় কংগ্রেস নেতা বিধুভূষণ দাসের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এরপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন বাংলার প্রখ্যাত গায়ক নচিকেতা। এই প্রসঙ্গে নচিকেতা প্রথমেই জানিয়েছেন, এটি বাংলার গান। আর রবীন্দ্রনাথের গান মানেই এটি দেশের গান। আসলে ভারতবর্ষের রাজনীতিকরা খুবই মূর্খ। তাই এদের আর কিছু বলার মতো তাঁর ভাষা নেই। এদেরকে শুধু করুণাই করতে চান নচিকেতা।

এরপর তিনি মনে করিয়ে দেন যে, প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও একাধিকবার ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’-রব শোনা গিয়েছে। সম্প্রতি দুর্গাপুরে এসেও নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘আমার সুনার বাংলা।’ পুরো উচ্চারণ করতে পারেননি তিনি। তখন তো এই নিয়ে কোনও বিতর্ক হয়নি। নরেন্দ্র মোদির কন্ঠে এই গান শুনে স্পষ্ট ছিল যে, এর সঙ্গে দেশের কোনও সম্পর্ক নেই। আর এটা নিয়েই এখন কতগুলো লোক বাঁদরামি করছে বলে দাবি করেছেন নচিকেতা। তৃণমূলের খুব ঘনিষ্ঠ লোক নচিকেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মানুষ। রাজনী তিতে যোগ না দিলেও দিদির ডাকে প্রতিটি অনুষ্ঠানে নচিকেতা উপস্থিত থাকার চেষ্টা করেন।

নচিকেতা আমার সোনার বাংলা..’ বিতর্কে আরও বলেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি, এই গানটি আমি অনেকবার মঞ্চে গেয়েছি। তবে শুধু অনুষ্ঠানের মঞ্চে নয়। রাজনীতির মঞ্চেও এই পংক্তিটি বারবার শোনা গিয়েছে। আমিও অনেকবার গেয়েছি। রবীন্দ্রনাথের গান কেন গাইব না। আসলে আমাদের দেশের রাজনীতবিদগুলোর কোনও মাথা নেই। তাদের ঘাড় ধরে বের করে দেওয়া উচিত।’ তিনি আরও বলেন, গানের মাধ্যমে তিনি বাংলার বিভিন্ন ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন। তিনি চান, এ বারও মানুষ কিছু করুক। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তাই কারণ অকারণে পদ্মশিবির বাংলায় বিতর্ক তৈরি করছে। তাঁরা জানেন, এ রাজ্যে তাদের ঠাঁই হবে না। ভোটচুরি করে জেতে বিজেপি, সেটাও প্রমাণ হয়ে গিয়েছে। রাষ্ট্রযন্ত্রকে নিজেদের মতো করে ব্যবহার করে কোনও লাভ নেই। তাই তাদের ঝামেলা করা ছাড়া আর কিছু করার নেই।

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত