আদালতের নির্দেশে জেলের মধ্যেই ধর্ষিতা তরুণীকে বিয়ে করলেন গায়ক নোবেল

আদালতের নির্দেশে কারাগারের মধ্যেই ধর্ষিতাকে বিবাহ করলেন 'সারেগামাপা' খ্যাত বাংলাদেশী গায়ক মাঈনুল আহসান নোবেল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আদালতের নির্দেশে কারাগারের মধ্যেই ধর্ষিতাকে বিবাহ করলেন ‘সারেগামাপা’ খ্যাত বাংলাদেশি গায়ক মাঈনুল আহসান নোবেল। অভিযোগ উঠেছিল, ইডেন মহিলা কলেজের ওই ছাত্রীকে বাড়িতে ৭ মাস আটকে রেখে ধর্ষণ করেছেন নোবেল। তাঁরই অভিযোগের ভিত্তিতে গত ১৯ মে রাত ২টা নাগাদ ঢাকার ডেমরা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষিতা ছাত্রী নোবেলের বিরুদ্ধে অভিযোগে বলেছিলেন, ২০২৪ সালের ১২ নভেম্বর নোবেল তাঁকে স্টুডিও দেখানোর কথা বলে বাড়িতে নিয়ে যান, সেখানেই জোরপূর্বক তাঁকে ধর্ষণ করেন। এ সময় নোবেল ও তাঁর সহযোগি রা তাঁকে আটক রেখে ধর্ষণের ভিডিও রেকর্ড করেন। এবং তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভুক্তভোগীর পরিবার তাঁকে শনাক্ত করে এবং পুলিশের সহায়তায় উদ্ধার করে। এরপরই ধর্ষণ মামলা দায়ের করেন ওই মহিলা এবং নোবেলকে গ্রেফতার করা হয়।

যদিও গ্রেফতারের দিন নোবেলের আইনজীবী আদালতের কাছে দাবি করেছিলেন, যে নারী নোবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন তিনি তার স্ত্রী। নোবেল তাকে ধর্ষণ করেননি। অবশেষে টানা ১ মাস চলার পর বৃহস্পতিবার (১৯ জুন) কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নোবেল ও ধর্ষিতা ছাত্রী ইসরাত জাহান প্রিয়ার বিয়ে হয়েছে। বিষয়টি জানিয়েছেন ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক। জানা গিয়েছে, নোবেলের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বুধবার (১৮ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (CMM) আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ধর্ষণ মামলায় অভিযুক্ত নোবেলকে বিয়ের অনুমতি দেন। আবেদনে বলা হয়েছিল, নোবেল গত ২০ মে থেকে কারাগারে আটক আছেন। যেহেতু নোবেলের সঙ্গে ভুল বোঝাবুঝির জন্যে ভুক্তভোগী মামলাটি দায়ের করেছিলেন, তাই এখন মেয়েটি নিজেই নোবেলকে বিয়ের করার জন্যে ইচ্ছা প্রকাশ করেছেন। তাই জেলহাজতে নোবেল ও প্রিয়াকে বিয়ের অনুমতি প্রদান করা হোক। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। বৃহস্পতিবারই কারাগারে নোবেল ধর্ষিতাকে বিবাহ করেন।

কারাগার সূত্রে জানা গিয়েছে, তাঁদের বিয়ের সময় উপস্থিত ছিলেন উভয় পক্ষে সাক্ষী নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান, মো. সাদেক উল্লাহ ভূইয়া। এর আগে ওই নারীকে নিজেকে নোবেলের স্ত্রী হিসেবে দাবি করলেও আদালতে কাবিননামা জমা দিতে পারেননি নোবেলের আইনজীবী জসীম উদ্দিন। অবশেষে ধর্ষণ মামলায় আটক গায়ক মাইনুল আহসান নোবেল ও ধর্ষিতার মধ্যে রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে বিয়ে সম্পাদনের নির্দেশ দেন আদালত। উভয়পক্ষের সম্মতি অনুযায়ী নোবেল ও প্রিয়ার মধ্যে বিবাহ কার্যকর হয়।

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল