২৩-এর প্রজাতন্ত্র দিবসে আসছে ‘সিঙ্ঘম-৩’!

রোহিতের পরিকল্পনা রয়েছে, 'সূর্যবংশী' যেই জায়গা থেকে শেষ হয়েছে ঠিক সেই জায়গা থেকে ভারত-পাকিস্তানের জ্বলন্ত ইস্যু নিয়ে ছবি বানাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ একবছর ধরে মুক্তি আটকে ছিল ‘সূর্যবংশী’র। পরিচালক রোহিত শেট্টী একাধিক সাক্ষাৎকারে বলেই ছিলেন তাঁর ছবি মুক্তি পাবে সিনেমা হলেই। তাই করেছেন তিনি, পরিষেবা কিছুটা স্বাভাবিক হতেই পেক্ষাগৃহে দীপাবলির ছুটিতে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘কপ ইউনিভার্স’-এর চতুর্থ ছবি ‘সূর্যবংশী’। আর মুক্তির পড়েই কার্যত বক্স অফিসে নাড়িয়ে দিয়েছেন রোহিত শেট্টী। করোনার জন্য এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়, খোদ মহারাষ্ট্রেই ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলেছে পেক্ষাগৃহ। আর তাতেই মাত্র দু’দিনে এই ছবির আয় হাফ সেঞ্চুরি পার করেছে। এবার ‘কপ ইউনিভার্স’-এর পরের ও শেষ ছবি ‘সিঙ্ঘম-৩’ আনতে চলেছেন রোহিত। যদিও পরিচালক এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, ‘সূর্যবংশী’র এই বিরাট সাফল্যের জন্য রোহিত আর দেরী করতে চাইছেন না। তাঁর সৃষ্টি করা ‘কপ ইউনিভার্স’ চূড়ান্ত ছবিরে কাজ দ্রুত শুরু করতে চাইছেন।

‘সূর্যবংশী’ ‘বাজিরাও সিঙ্ঘম’ অজয় দেবগণের মারফতই দর্শকদের কাছে সেই বার্তা চলে গিয়েছে। রোহিতের ‘কপ ইউনিভার্স’ ছবির শুরুটা হয়েছিল ‘সিঙ্ঘম’ দিয়েই। তারপরেই একে ‘সিঙ্ঘম-রিটার্নস’, ‘সিম্বা’-র পর হাজির ‘সূর্যবংশী’। যার শেষটা হবে ‘সিঙ্ঘম-৩’ দিয়ে। জনপ্রিয় অনলাইন পোর্টাল মারফত জানা গিয়েছে রোহিত ‘সিঙ্ঘম-৩’ মুক্তির দিন ঠিক করেছেন ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসে। রোহিত আপাতত ব্যস্ত তাঁর আগামী ছবি ‘সার্কাস’ নিয়ে। যার মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর সিং।

রোহিতের পরিকল্পনা রয়েছে, ‘সূর্যবংশী’ যেই জায়গা থেকে শেষ হয়েছে ঠিক সেই জায়গা থেকে ভারত-পাকিস্তানের জ্বলন্ত ইস্যু নিয়ে ছবি বানাবেন। এও শোনা যাচ্ছে ‘সিঙ্ঘম-৩’- অজয় দেবগণ থাকলেও অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমার, রণবীর সিং, ক্যাটরিনা কাইফকেও। অর্থাৎ ‘সিঙ্ঘম-৩’ ফের একবার মাল্টিস্টারার ছবি হিসেবেই উপহার স্বরূপ যাবে দর্শকদের কাছে। রোহিত শ্যুটিং লোকেশন হিসেবে রাখছেন পাক অধিকৃত কাশ্মীর, কাশ্মীর, দিল্লি ও মুম্বইয়ের কিছু অংশ।

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর এক্সে বার্তা মুখ্যমন্ত্রীর

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন