ছোটবেলায় দারিদ্র্যের সঙ্গে লড়াই, কীভাবে কোটিপতি তারকা হয়ে উঠলেন প্রকাশ রাজ?

যেখানে বলিউডে কেরিয়ার গড়ার পাশাপাশি শৈশবের জীবন, রাজনীতি সম্পর্কেও নানা মতামত প্রকাশ করেছেন তিনি। সেখান থেকে তাঁর পারিবারিক সংগ্রামের গল্প সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ রাজ, ভারতীয় চলচ্চিত্রের একজন সুপরিচিত নাম। বহু ভাষার ছবিতে অভিনয় করেছেন প্রকাশ রাজ। একজন অভিনেতার পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বও বটে তিনি। মাঝে মধ্যেই বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে প্রতিবাদী সুর চড়ান অভিনেতা। অতএব সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাষী স্টাইলের জন্যে বিখ্যাত প্রকাশ রাজ। তবে আজকে অভিনেতা জীবনের এক অজানা কাহিনী শুনব। দক্ষিণী চলচ্চিত্রের পাশাপাশি ‘Wanted’, ‘সিংহম’, ‘দাবাং 2’, ‘গোলমাল Again’-এর মতো একাধিক সুপারহিট বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। খলনায়কের ভূমিকায় তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়ে যান ভক্তরা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অনেক বিষয়ে মতামত প্রকাশ করেছেন অভিনেতা। যেখানে বলিউডে কেরিয়ার গড়ার পাশাপাশি শৈশবের জীবন, রাজনীতি সম্পর্কেও নানা মতামত প্রকাশ করেছেন তিনি। সেখান থেকে তাঁর পারিবারিক সংগ্রামের গল্প সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।

অভিনেতার কথায়, ‘মাত্র ১২ বছর বয়সে অনাথ হয়ে গিয়েছিলেন আমার মা। যখন আমার দিদিমা মারা যায়, আমার মাকে মানুষ করার মতো আমার দাদুর কাছে টাকা-পয়সা ছিল না। এরপর দাদু মারা যাওয়ার পর আমার মা এবং আমার দুই মাসি অনাথ আশ্রমে চলে যান। সেখানেই তাঁদের বড় হয়ে ওঠা। এরপর আশ্রমেই আমার মা ও তাঁর দুই বোন খ্রিস্টধর্ম গ্রহণ করেন।জীবনের সঙ্গে সংগ্রামে আমার মা হার মানেনি। তাঁর কাছে কোনও টাকা-পয়সা ছিল না। এরপর আমার মা একটি হাসপাতালে নার্সের চাকরি নেন। আমার বাবাও ম্যাঙ্গালুরু ছেড়ে বেঙ্গালুরু চলে এসেছিলেন। কারণ সে পড়াশোনা করতে চায়নি। হাসপাতালেই আমার মায়ের সঙ্গে আমার বাবা মঞ্জুনাথ রাইয়ের দেখা হয়। প্রেম হয়। তাঁদের বিয়ে হয়। এরপর আমার জন্ম হয়। কিন্তু তবুও আমার মাকে অভাব দেখতে হয়। আমি যদি পরিবারে বড় কিছু দেখে থাকি, তাহলে একমাত্র সাইকেল।’

এরপর নিজের শৈশবের স্মৃতি স্মরণ করে প্রকাশ রাজ বলেন, ‘আমি ছোটবেলায় খুবই শান্ত স্বভাবের মানুষ ছিলাম। যার কারণে আমার মা খুব চিন্তিত ছিলেন। তিনি সবসময় ভাবতেন, আমি কীভাবে জীবনে উঠে দাঁড়াব? আমি খুব নিরীহ ছিলাম, আমার বোন আর ছোট ভাই খুব চালাক ছিল। আমি যখন ২৮ বছর বয়সী ছিলাম, তখনও তাদের একমাত্র চিন্তা ছিল যে আমার কোনও কাজ নেই, আমি থিয়েটারে অভিনয় করি। আমার জীবন কীভাবে কাটবে? আমার মা সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করত, ঈশ্বর যাতে আমাকে আরও কাজ দেয়। সে শুধু আমার জন্য চিন্তিত। এখন আমি এত সফল হয়েছি, তবুও আমার মা বিশ্বাস করতে পারে না। সে এতটাই সরল যে, যদি তুমি তাকে বলো যে এই ওষুধগুলোর দাম হাজার টাকা, তবুও সে খাবে না।’ অর্থাৎ জীবনে অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে বড় হয়েছেন প্রকাশ রাজ। তাঁর আজকের সাফল্য সহজে আসেনি। তার জন্যে অনেক সংগ্রাম করতে হয়েছে।

পারিশ্রমিকের টাকা চাওয়ায় মারধর, পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক ‘মির্জাপুর’-খ্যাত অভিনেতার

জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার পরেই লন্ডনে রহস্যমৃত্যু ভারতীয় পড়ুয়ার

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

লুকিয়েও শেষরক্ষা হল না, বহরমপুর থেকে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

ডিজেল নিয়ে আর হয়রানি নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

জর্ডনকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল