কালো এবং জাফরান পতাকা নিয়ে স্লোগান! জব্বলপুরে ‘ডানকি’-র শ্যুটিংয়ে ব্যাঘাত কর্ণী সেনাদের

বিক্ষোভকারীরা হাতে কালো এবং জাফরান পতাকা ধরে ঘণ্টার পর ঘণ্টা স্লোগান দিতে থাকে এবং হনুমান চালিসা পাঠ করতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভেদাঘাটে ভারী পুলিশ মোতায়েন করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই সৌদি আরব থেকে পরিচালক রাজ কুমার হিরানির সঙ্গে প্রথম চলচ্চিত্র ‘ডানকি’-র শ্যুটিং শেষ করে দেশে ফিরেছেন কিং খান। বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখা মিলেছিল শাহরুখের। এদিকে সোমবার ‘পাঠান’-এর প্রথম গান মুক্তি পাওয়ার পর থেকেই এই ছবি নিয়ে বিতর্ক চরমে উঠেছে। দীপিকার গেরুয়া বিকিনি থেকে শুরু করে, গান চুরি করা, দীপিকার সঙ্গে শাহরুখের রোমান্স সবটাই অশ্লীল বলে অভিযোগ তুলেছেন দেশের পদ্মশিবির। হিন্দুত্ববাদীদের দাবি, গানে নায়িকা গেরুয়া বিকিনিতে সামিল হয়ে হিন্দুদের সংস্কৃতিকে অসম্মান করেছেন।

এমনকী গানে অশ্লীল দৃশ্য সমাজকে কলুষিত করেছে। যদিও নায়িকা এখনও কোনও প্রতিক্রিয়া করেননি। উল্টে গতকাল রাতেই কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিনেত্রী, হাসি মুখেই পাপরিজ্জিদের সঙ্গে বিমানবন্দরে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলেছেন। কিন্তু ‘পাঠান’ বিতর্ক থামার নয়, এই নিয়ে রীতিমতো দামাল শুরু হয়েছে দেশের একাধিক রাজ্যে। এবার সেই ‘পাঠান’ বিতর্কের প্রভাব পড়ল শাহরুখের আসন্ন ছবি ‘ডানকি’ তে। ‘বেশরম রং’-এ দীপিকার জাফরান বিকিনির বিরুদ্ধে কর্ণী সেনা সদস্য এবং অন্যান্য হিন্দু সংগঠনের একটি দল ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়েছে।

সম্প্রতি এই কারণেই জব্বলপুরের কাছে ভেদাঘাটে শাহরুখের ‘ডানকি’-এর শুটিংও ব্যাপকভাবে ব্যহত হয়েছে, সেখানে বিক্ষোভকারীরা জড়ো হয়ে ‘ডানকি’-র শ্যুটিংয়ের ব্যাঘাত ঘটিয়েছেন। জানা গিয়েছে, বিক্ষোভকারীরা হাতে কালো এবং জাফরান পতাকা ধরে ঘণ্টার পর ঘণ্টা স্লোগান দিতে থাকে এবং হনুমান চালিসা পাঠ করতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভেদাঘাটে ভারী পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভকারীরা জোর দিয়েছিলেন যে ‘ডানকি’ নির্মাতাদের ১০ মিনিটের মধ্যে শুটিং বন্ধ করতে হবে। তবে হুমকি দেওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের পরেও ছবির শুটিং অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ যে, শাহরুখ খান এবং ‘পাঠান’ নির্মাতারা ছবিতে “অশালীন এবং আপত্তিকর” উপায়ে জাফরান রঙ দেখিয়েছেন। কোনমতেই এটি সহ্য করা যাবে না। তাঁদের আরও দাবি, পবিত্র নর্মদা নদীর তীরে এই ধরনের সিনেমার শুটিং বন্ধ করতে হবে। সঙ্গে বিক্ষোভকারীরা আরও জানায়, ছবির শুটিংয়ের পরে শ্যুটিং স্পটটি গোমূত্র দিয়ে স্প্রে করে শুদ্ধ করতে হবে।এদিকে, লখনউতেও ‘পাঠান’-এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে কর্নি সেনারা।

আরও পড়ুনঃ ‘পাঠান’ বিতর্কে বিজেপি নেতার কুরুচিকর মন্তব্যকে সমর্থন হিন্দুত্ববাদী নেতা রাম কদমের

নিঃশব্দেই বিকল হতে পারে কিডনি! জেনে নিন ৮টি জরুরি লক্ষণ

বেলন-চাকির দরকার নেই! হাতের তালুতে জল দিয়ে তৈরি করুন সুস্বাদু পানপথি রুটি

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

ক্লায়েন্টের ফ্ল্যাটে বন্ধুদের সঙ্গে চরম বচসা, বেঙ্গালুরুতে জিম প্রশিক্ষককে পিটিয়ে খুন

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’

৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধির ছবি নিয়ে আপত্তিকর রিল ভিডিও, গ্রেফতার জনপ্রিয় নেটপ্রভাবী

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর