মুম্বইয়ের হাসপাতালে স্থানান্তরিত করা হল স্মৃতি মান্ধনার হবু স্বামী পলাশকে, কী এমন ঘটল ?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ জয়ের পরেই নতুন জীবন শুরুর কথা ছিল স্মৃতি মান্ধানার। তবে এক লহমায় বদলে গিয়েছে। বিশ্বকাপজয়ী ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং সঙ্গীত সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে স্থগিত করা হয়েছে। সঙ্গীতের পরের দিনেই স্মৃতির বাবার হার্টঅ্যাটাকের কারণে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। তার পরেই দিনেই আবার হাসপাতালে ভর্তি হন স্মৃতির হবু বর পলাশ। তাঁকেই এবার মুম্বই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলেই সূত্রের খবর।

সূত্রের খবর, পলাশ মুচ্ছল আগে সাঙ্গলির একটি হাসপাতালে ভর্তি ছিলেন, তাকে এখন মুম্বাইয়ের গোরেগাঁওয়ের এসভিআর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অভ্যন্তরীণ সূত্র অনুসারে, কনসার্ট এবং বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করার জন্য ক্রমাগত বিভিনন জায়গায় সফর তাকে অত্যন্ত চাপে ফেলেছিল। সেটাই তাঁর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে

উল্লেখ্য, সোমবার রাতে, পলাশ মুচ্ছলের বোন এবং প্লেব্যাক গায়িকা পলক মুচ্ছল তার ইনস্টাগ্রাম স্টোরিজে একটি বিবৃতিতে বলেছিলেন যে বিয়ে আপাতত “স্থগিত” রাখা হয়েছে। তিনি লিখেছিলেন, “স্মৃতির বাবার স্বাস্থ্যের কারণে, স্মৃতি এবং পলাশের বিয়ে স্থগিত করা হয়েছে। এই সংবেদনশীল সময়ে পরিবারের গোপনীয়তাকে সম্মান করার জন্য আমরা আপনাদের সকলকে অনুরোধ করছি।” স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছল প্রায় ছয় বছর ধরে ডেটিং করছেন। গত বছর তারা তাদের সম্পর্কের কথা ইনস্টাগ্রামে অফিসিয়াল ভাবে শেয়ার করেম। নভেম্বরের ২৩ তারিখ বিয়ে হওয়ার কথা ছিল তাঁদের। সেই মতই চলছিল সমস্ত অনুষ্ঠান। কিন্তু এই এর মধ্যেই ছন্দ কাটে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই বিপত্তি! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল