নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রোলিং, অবশেষে মুখ খুললেন শোভিতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। সম্পর্ক, বিচ্ছেদ কিংবা নতুন অধ্যায় সবকিছু নিয়েই চলে বিস্তর আলোচনা। দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য ও অভিনেত্রী শোভিতা ধুলিপালা -এর সম্পর্ক এবং বিয়েও তার ব্যতিক্রম নয়। ২০২৪ সালের ডিসেম্বরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঐতিহ্যবাহী রীতিনীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। এর আগে একই বছরের আগস্ট মাসে তাঁদের বাগদান সম্পন্ন হয়। যদিও সম্পর্কের গুঞ্জন দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, কখনও প্রকাশ্যে এ বিষয়ে মুখ খোলেননি তাঁরা।

অবশেষে ব্যক্তিগত জীবন নিয়ে চলা নানা আলোচনা এবং সমালোচনা প্রসঙ্গে মুখ খুললেন শোভিতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, এসব আলোচনা বা ট্রোলিং কখনও তাঁকে প্রভাবিত করেনি। শোভিতার কথায়, মানুষের কৌতূহল থাকাটা স্বাভাবিক, তবে তিনি সবসময় নিজের জীবন নিয়েই ব্যস্ত ছিলেন। তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে তিনি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। এখন নিজেকে অনেক বেশি স্পষ্টভাবে বুঝতে পারেন এবং বাইরের নানা মতামত বা সমালোচনার মধ্যেও স্থির থাকতে পারেন। তাঁর মতে, সামাজিক আলোচনাগুলো অনেকটা আবহাওয়ার মতো, সময়ের সঙ্গে বদলে যায়। তাই এসবকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন নেই।

আরও পড়ুনঃ ‘তোমাকে খুব মনে পড়ে’, ঋতুপর্ণ ঘোষের প্রয়াণদিবসে আবেগঘন বার্তা ঋতুপর্ণা সেনগুপ্তের

২০২২ সাল থেকেই নাগা চৈতন্য ও শোভিতার সম্পর্কের গুঞ্জন শুরু হয়। এর ঠিক এক বছর আগে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু -র সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় নাগা চৈতন্যের। শুরুতে দু’জনেই নীরব থাকলেও, একাধিকবার একই জায়গায় ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করা এবং একসঙ্গে দেখতে পাওয়া  সবকিছু নিয়ে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়। বর্তমানে কাজের ক্ষেত্রেও ব্যস্ত এই তারকা দম্পতি। শোভিতাকে শেষ দেখা গেছে ‘Cheekatilo’ সিরিজে। অন্যদিকে নাগা চৈতন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁর আগামী ছবি ‘Vrishkarma’-র মুক্তির জন্য। ব্যক্তিগত জীবনের নানা আলোচনা পেরিয়ে এখন তাঁরা নিজেদের নতুন অধ্যায়ে আত্মবিশ্বাসের সঙ্গেই এগিয়ে চলেছেন।

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে