ফোনে প্রাণনাশের হুমকি, সোহম চক্রবর্তীর অভিযোগ ঘিরে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউড অভিনেতা ও তৃণমূল নেতা সোহম চক্রবর্তী-কে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বাংলা চলচ্চিত্র মহলে। একটি পুরনো সিনেমা প্রকল্পকে কেন্দ্র করে অগ্রিম টাকা, শিডিউল এবং কাজ বন্ধ হওয়া নিয়ে শুরু হওয়া বিতর্ক, শেষ পর্যন্ত হুমকি ও কটূক্তিতে পৌঁছেছে বলে অভিযোগ অভিনেতার।

২০১৮ সালে একটি বাংলা ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন সোহম চক্রবর্তী। ছবিটির পরিচালক ছিলেন মহুয়া চক্রবর্তী এবং প্রযোজক তরুণ দাস। ওই ছবির জন্য নিয়ম অনুযায়ী অভিনেতাকে ১৫ লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। অভিনেতার দাবি, কয়েক মাস পর পরিচালক তাঁকে জানান যে প্রযোজকের আচরণে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, তাই তিনি প্রকল্প থেকে সরে দাঁড়াচ্ছেন। এরপরই শুরু হয় জটিলতা। পরবর্তী সময়ে প্রযোজকের পক্ষ থেকে একাধিকবার সোহম চক্রবর্তী-কে ফোন করা হয় এবং ছবির জন্য দেওয়া ১৫ লক্ষ টাকা ফেরত চাওয়া হয়। তবে অভিনেতার বক্তব্য, ইন্ডাস্ট্রির নিয়ম অনুযায়ী অগ্রিম টাকা সাধারণত ফেরতযোগ্য নয়, বিশেষ করে যখন প্রকল্পটি বাস্তবায়িত হয়নি।

আরও পড়ুন: একবার প্রতারণা করলে কি ক্ষমা করা যায়, রাখুল প্রীত সিংয়ের মন্তব্য ঘিরে নতুন আলোচনা

অন্যদিকে প্রযোজকের দাবি, শিডিউল না দেওয়ার কারণেই ছবিটি শেষ করা যায়নি। তবে সেই অভিযোগও অভিনেতা অস্বীকার করেছেন। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। অভিনেতার দাবি, প্রযোজক তাঁর অফিসে এসে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেন। বিষয়টি মীমাংসা না হওয়ায় মঙ্গলবার রাতে পরিস্থিতি ভয়াবহ মোড় নেয়। অভিনেতার অভিযোগ অনুযায়ী, ওই প্রযোজক ফোন করে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে প্রাণনাশের হুমকি দেন। এমনকি ফোনে “জয় শ্রীরাম” স্লোগান ব্যবহার করা হয় বলেও দাবি করেন তিনি। এই ঘটনার পরই আইনি পদক্ষেপের কথা ভাবছেন সোহম চক্রবর্তী। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই টলিউডে আলোচনার ঝড় উঠেছে এবং তদন্তের দাবি উঠছে বিভিন্ন মহলে।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের