ওজন কমাতে বললে মাকেও কটু কথা শোনাতেন সোনাক্ষী

তাঁকে শৈশব থেকেই রোগা হওয়ার কথা বলা হয় বাড়ি থেকে। তাঁর মা, পুনম সিনহা তাঁকে ক্রমাগত ওজন কমাতে বলতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শুক্রবারই মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং হুমা কুরেশির ছবি ‘ডবল এক্সেল’। ছবিটির জন্যে সোনাক্ষীকে প্রায় ১৫ কেজি ওজন বাড়াতে হয়েছে নিজের। সমাজে মোটা মহিলাদের কেন অবজ্ঞা করা হয়, কেন হাতির সঙ্গে তুলনা টানা হয়, মোটা মহিলাদের এখনও আমাদের সমাজ বডি শেমিং-এর তকমা দেয়। এই সকল বিষয়েই একেবারে পাঠ পড়িয়েছেন সোনাক্ষী এবং হুমা। যদিও হুমা নিজেও আকার-আকৃতি তে ভারী। কিন্তু তবুও নিজের অসাধারণ অভিনয় দক্ষতা দেখিয়ে বলিউডে নিজের জায়গা একেবারে পোক্ত করে নিয়েছেন।

যাই হোক, ছবিটি বক্সঅফিসে খুব একটা আয় করতে না পারলেও সমাজের স্টেরিওটাইপ একেবারে ভেঙে দিয়েছে। ছবিটির মাধ্যমে সমাজের একটি প্রাসঙ্গিক পয়েন্ট বডি শ্যামিংয়ের বিরুদ্ধে দারুণ বার্তা দিয়েছেন দুই অভিনেত্রী। তবে সোনাক্ষীকে চরিত্রের জন্যে খুব একটা বেশি পরিশ্রম করতে হয় নি, যেহেতু তিনি আগে থেকেই মোটা ছিলেন। তাঁর শরীরের রূপান্তর সত্যি প্রশংসনীয়। তবে একটি সাক্ষাৎকারে সোনাক্ষী বলেছিলেন, প্রথমে ওজন কমানোর কথা বলা হলে তিনি বিদ্রোহী হয়েছিলেন। তিনি স্বীকার করেছেন যে, তাঁকে শৈশব থেকেই রোগা হওয়ার কথা বলা হয় বাড়ি থেকে। তাঁর মা, পুনম সিনহা তাঁকে ক্রমাগত ওজন কমাতে বলতেন। কিন্তু ক্রমাগত এককথা শুনতে মোটেও ভালো লাগে না সোনাক্ষীর। তবে যেদিন সোনাক্ষীর মা তাঁকে রোগা হওয়ার কথা বলা বন্ধ করে দিয়েছিলেন, সেদিন তাঁর মনে হয়েছিল যে তাঁর ওজন নিয়ে কিছু করা উচিত।

তিনি আরও যোগ করেছেন যে, সমাজের এই স্টেরিওটাইপগুলি বাড়ি থেকেই শুরু হয় এবং তাঁর মাও ছবিটি দেখার সময় বুঝতে পেরেছিলেন। তবে তিনি সেই মায়েদের দোষ দেন না যারা তাঁদের মেয়েদের ওজন কমাতে বলেন।” সোনাক্ষী তার ওজন কমানোর যাত্রা সম্পর্কে কথা বলেন, “আমি জিম করা শুরু করেছিলাম রোগা হওয়ার জন্যে কিন্তু ৩০ সেকেন্ডের বেশি ট্রেডমিলে থাকতে পারিনি। তখনই আমি ওজন কমানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে আমি একজন অভিনেত্রী হতে চেয়েছিলাম বলে নয়, কারণ আমি জানতাম যে এটির প্রয়োজন।”

বিমানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতেই যাত্রীদের অপমান! স্পাইসজেট কর্মীর মন্তব্যে হইচই, ভাইরাল ভিডিও

জুবিন গর্গের রহস্যমৃত্যু মামলার দ্রুত বিচারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ গায়কের স্ত্রী গরিমা

ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে, এক ধাক্কায় চাকরি হারানোর ই-মেল পেলেন ২৫০ জন

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের