এই মুহূর্তে

সিনেমায় তাঁর চরিত্র ফুটিয়ে তোলেন আমির, কিন্তু তা ভাল লাগেনি সোনম ওয়াংচুকের

নিজস্ব প্রতিনিধি: ২০০৯ সালে মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানির ব্লকবাস্টার ‘৩ ইডিয়টস’। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন, আমির খান, মাধবন, শারমন জোশি, করিনা কাপুর খান, বোমান ইরানি। বলিউডের সবথেকে আইকনিক এবং স্মরণীয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি এই সিনেমা। যেখানে ফুটে উঠেছিল, বাস্তব জীবনের ইঞ্জিনিয়ারিং হোস্টেলে বা কলেজের কিছু ফুটন্ত বাস্তব। চলচ্চিত্রটি দর্শকদের কাছ থেকে দারুণ প্রশংসা অর্জন করেছিল এবং আন্তর্জাতিক খাতেও একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল।

কারণ চীন এবং দক্ষিণ কোরিয়ার দর্শকদেরকেও প্রভাবিত করেছিল এই ছবি। আসলে ছবিটি, বিশেষ করে র‍্যাঞ্চোর আমির খানের চরিত্রটি ইঞ্জিনিয়ার, উদ্ভাবক এবং শিক্ষা সংস্কারবাদী সোনম ওয়াংচুরের জীবন থেকে অনুপ্রাণিত হয়েছিল। সম্প্রতি লালানটপের সঙ্গে সাক্ষাৎকারে সোনম ওয়াংচুর ‘3 ইডিয়টস’ সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি ভাগ করেছেন। তিনি বলেন যে, আমির খানের চরিত্রের সঙ্গে তাঁর সম্পূর্ণ সম্পর্ক নেই। তিনি বলেন, ‘হ্যাঁ, ছবিটি দেখেছি। এটি একটি ভাল বার্তা সহ চমৎকার চলচ্চিত্র ছিল। আমি কি বলব কিন্তু অন্য কেউ আমাকে বলেছে যে আমি ছবিতে দেখানো চরিত্রের চেয়ে অনেক বেশি সুন্দর। তাহলে আমি কীভাবে সেই চরিত্রের সঙ্গে নিজেকে যুক্ত করব?” ৩ ইডিয়টস, ২৫ ডিসেম্বর, ২০০৯ সালে মুক্তি পেয়েছিল।

চলচ্চিত্রটিতে আমির খান, আর. মাধবন এবং শারমন জোশি তিনজন প্রকৌশলী ছাত্র হিসেবে অভিনয় করে ছিলেন। যারা কলেজের বেঁধে দেওয়া নিয়মের বিপক্ষে ছিলেন। রিপোর্ট অনুযায়ী, ছবিটি ৫৫ কোটি বাজেটে নির্মিত হয়েছিল, কিন্তু উপার্জন করেছিল ৪০০.০১ কোটি টাকা। গত বছর, 3 ইডিয়টসের তিনজন প্রধান অভিনেতা শারমনের গুজরাটি ছবি ‘অভিনন্দন’-এর প্রচারের জন্য পুনরায় একত্রিত হয়েছিল। এরপর ইনস্টাগ্রামে, শারমন একটি ভিডিও শেয়ার লিখেছিলেন, “3 ইডিয়টস “অভিনন্দন” চলচ্চিত্রটি প্রচার করছে যা আজ মুক্তি পাচ্ছে।” তবে ছবির সিক্যুয়াল নির্মিত হওয়া নিয়ে একটি সম্ভবনা রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩০ জানুয়ারি মুক্তি পাচ্ছে রানির ‘মারদানি ৩’, কত মিনিটের ছবি?

শুটিং থেকে ফেরার পথে বিপত্তি, দুর্ঘটনার কবলে অভিনেত্রী অহনা দত্ত

‘ক্ষমা করব না’, গোবিন্দার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন স্ত্রী সুনীতা

শুটিংয়ে কেন বই নিয়ে যান? নিজেই রহস্য ফাঁস করলেন মোশারফ করিম

ছয় বছর প্রেম করেও টাবুকে ধোঁকা দিয়েছিলেন সঞ্জয় কাপুর, কেন?

ফের ‘ডন’ চরিত্রে অভিনয় করবেন শাহরুখ, ফারহান আখতারের সামনে রাখলেন এই শর্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ