অপরাধী ধরা পড়তেই বাবাকে দেখতে মায়ের সঙ্গে হাসপাতালে সইফ-করিনার দুই পুত্র

রবিবার সকালে বাচ্চাদের তাদের মা করিনা কাপুর খানের সঙ্গে হাসপাতালে যেতে দেখা গিয়েছে। বর্তমানে স্বামীর দেখভালের জন্যে বেশিরভাগ সময় হাসপাতালে কাটাচ্ছেন বেবো

Share:

নিজস্ব প্রতিনিধি: সইফ আলি খানের উপর প্রাণঘাতী হামলার ঘটনার তিনদিন পর বাবাকে দেখতে হাসপাতালে গেল সইফ আলি খান এবং করিনা কাপুরের দুই ছেলে তৈমুর এবং জেহ। বৃহস্পতিবার হামলার ঘটনায় চোরের ছুরির ৬ কোপে গুরুতর আহত হন সইফ আলি খান। একাধিক ক্ষতও সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোরে তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। এবং ৫ ঘন্টা অস্ত্রোপচারের পর তাঁর গলায় বিঁধে থাকা ৩ ইঞ্চির চাকুর টুকরোটি বের করা হয়। চিকি‍ৎসকরা শুক্রবার জানিয়েছেন, অভিনেতার এখন বিপদমুক্ত। খুব শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। বাবা হাসপাতালে ভর্তি, বাবাকে দেখতে তিনদিন পর হাসপাতালে গেল সইফ আলি খান এবং করিনা কাপুরের দুই ছেলে তৈমুর এবং জেহ।

রবিবার সকালে বাচ্চাদের তাদের মা করিনা কাপুর খানের সঙ্গে হাসপাতালে যেতে দেখা গিয়েছে। বর্তমানে স্বামীর দেখভালের জন্যে বেশিরভাগ সময় হাসপাতালে কাটাচ্ছেন বেবো। এদিন কঠোর নিরাপত্তায় মুড়ে ছেলেদের নিয়ে হাসপাতালে গিয়েছিলেন করিনা কাপুর। তবে এদিন ক্যামেরার সামনে মুখভার ছিল নবাব-পুত্রদের। এমনিতে ক্যামেরার সামনে থাকে প্রাণোচ্ছ্বল থাকে নবাব পুত্ররা। কিন্তু এই দিন হাসপাতাল থেকে বেরোনোর সময় তাদের মন ভার ছিল।

এদিকে আজ সইফ-করিনার একটি AI-দিয়ে ছবি দিয়ে সইফের সুস্থতা কামনা করেছেন অভিনেতা-সাংসদ শত্রুঘ্ন সিনহা। সেই ছবি প্রকাশ্যে আসতেই কটাক্ষের শিকার হয়েছেন শত্রুঘ্ন সিনহা। অভিনেতা জ্যাকি শ্রফকে রবিবার মুম্বইতে অভিনেতা সাইফ আলি খানের উপর হামলার বিষয়ে কথা বলার সময় বিরক্ত হতে দেখা যায়। অভিনেতা, যিনি একটি ইভেন্ট থেকে বেরিয়ে আসছিলেন, তাকে সইফের উপর আক্রমণ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। এবং তাঁকে জিজ্ঞাসা করা হয় যে, বলিউড বিপদে পড়েছে কিনা। এর জবাবে অভিনেতা বলেন, “বিপজ্জনক অবস্থায় কেউ নেই। যা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু তার মানে এই নয় যে পুরো বলিউড আক্রমণের মুখে পড়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক, এবং আমি আশা করি তিনি ভালো আছেন। সবাইকে সতর্ক থাকতে হবে এবং নিজের যত্ন নিতে হবে, এই সমাজের প্রহরীদের অবশ্যই সতর্ক থাকতে হবে।” ঠিক সেই সময়ে একজন ফটোগ্রাফার অভিনেতার মুখের দিকে ক্যামেরা ফ্ল্যাশ করাতে খুব বিরক্ত হয়ে যান জ্যাকি শ্রফ এবং তাঁকে ক্যামেরাম্যানকে তিরস্কার করতে দেখা যায়।

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

এদিকে টানা ৭০ ঘন্টা অভিযানের পর অবশেষে রবিবার সকালে সইফের উপর মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। সইফ আলি খানের বান্দ্রার বাড়ির ৩৫ কিলোমিটার দূরে খোঁজ মিলেছে অভিযুক্তর। তাঁর নাম শরিফুল ইসলাম শাহজাদ হলেও বিজয় দাস নামে এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। গ্রেফতারের পরে অভিযুক্ত চুরির ঘটনার বিষয়টা শিকার করেছেন। এমনকী পুলিশ অভিযুক্তের কাছে কোনও ভারতীয় নথি পাননি। অনুমান বাংলাদেশ থেকে ৫-৬ মাস আগে ভারতে পালিয়ে এসেছে সে। ভারতে এসে নানারকম ঠিকেদারির কাজ করেছে সে। কিন্তু বর্তমানে তাঁর হাতে কাজ নেই বলেই চুরির সিদ্ধান্ত নিয়েছিল। সিঁড়ি ভেঙে, শীততাপ নিয়ন্ত্রক যন্ত্রের সাহায্যে নালির উপর উঠে সইফের বাড়িতে ঢুকেছিলেন সে। পুলিশের কাছে সবটা শিকার করেছে মূল অভিযুক্ত। এবং তাঁকে ৫ দিনের জন্যে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!