সোনু নিগমের মুখেও ‘খেলা হবে’! কীসের ইঙ্গিত দিলেন গায়ক?

'খেলা হবে' একুশের বিধানসভা নির্বাচনে এই শ্লোগানই ঝড় তুলেছিল। আট থেকে আশি 'খেলা হবে' শ্লোগানেই ভর করে তৃণমূল বঙ্গবাসীর ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘খেলা হবে’ একুশের বিধানসভা নির্বাচনে এই শ্লোগানই ঝড় তুলেছিল। আট থেকে আশি ‘খেলা হবে’ শ্লোগানেই ভর করে তৃণমূল বঙ্গবাসীর ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। তৃণমূল নেতাদের গলায় তো বটেই শাসক-বিরোধী সবপক্ষকেই ‘খেলা হবে’ শ্লোগান বলতে শোনা যায়। এবার সেই শ্লোগানই বলতে শোনা গেল জনপ্রিয় গায়ক সোনু সুদকে। ‘সুপার সিঙ্গার’ রিয়্যালিটি শোয়ের জন্য আপাতত কলকাতাতে মাঝে মাঝেই আসছেন সোনু। আচমকাই তাঁর মুখে শাসকদলের শ্লোগান শুনেই চমকে গিয়েছেন সকলে। নিজের ফেসবুক পেজ থেকেই সেই শ্লোগান দিয়েছেন সোনু।

আসলে, ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবছর এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। তাঁর শুভসূচনা করতে যান খোদ সাংসদ। প্রতিবছরেই এই ফুটবল টুর্নামেন্টের সঙ্গেই চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। যাতে পারফর্ম করতে দেখা যায় বিভিন শিল্পীদের। তেমনই চলতি বছরে সাংসদ অভিষেকের এম পি কাপ ফুটবল টুর্নামেন্টের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন সোনু নিগম। তাই ফেসবুক বার্তায় সোনু জানিয়েছেন, ‘নমস্কার, হ্যালো ডায়মন্ড হারবার। আমি আপনাদের কাছে ৫ ডিসেম্বর আসছি আমার প্রিয় বন্ধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। খুব শিগগিরিই দেখা হবে। খেলা হবে।’

৩০ ডিসেম্বর মহেশতলার বাটা স্টেডিয়াম মাঠে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচেও হবে নক্ষত্র সমাবেশ। এই টুর্নামেন্টের সংগঠক জাহাঙ্গীর খান জানিয়েছেন, তরুণ ও যুব সমাজকে মাঠমুখী করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন উদ্যোগ। ডায়মন্ড হারবার লোকসভার অধীন সাতটি বিধানসভা কেন্দ্রের মোট ১২৮টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে দলগুলির হয়ে খেলায় অংশ নেবেন বিশিষ্ট ফুটবলাররাও। সম্পূর্ণ কোভিডবিধি মেনেই চলবে এই আকর্ষণীয় ফুটবল প্রতিযোগিতা।

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের