সৌমিতৃষা, জগদ্ধাত্রী ফেইল! শাকিবের ‘প্রিয়তমা’ হলেন ‘রিমলি’, পেলেন বিরাট সুযোগ

আগামী ৮ই মে থেকে বাংলাদেশে শুরু হচ্ছে ছবির শ্যুটিং। দেবের নায়িকা হিসাবে ‘প্রজাপতি’ ছবিতে দেখা মিলেছে শ্বেতার, এবার কেরিয়ারে বড় ব্রেক পেলেন ইধিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: জি বাংলার সৌমিতৃষা কুণ্ডু, অঙ্কিতা মল্লিক রা একেবারে বোল্ড আউট করে একেবারে বাংলাদেশী সুপারস্টারের নায়িকা হতে চলেছেন রিমলি অর্থাৎ অভিনেত্রী ইধিকা পাল। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের তালিকায় একদম উপরের সারিতে রয়েছেন তিনি। তবে এবার নাকি শাকিব খানের আসন্ন ছবি ‘প্রিয়াতমা’-তে নায়কের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন, পিলুর রঞ্জা। জি বাংলার সমস্ত নায়িকাদের একেবারে পেছনে ফেলে দিলেন নায়িকা।

সোজা শাকিব খানের নায়িকা হওয়ার সুযোগ। এই মুহূর্তে ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চর্চায় রয়েছেন শাকিব খান। তাঁকে নিয়ে বিতর্কের আর শেষ নেই। গতবছর অভিনেত্রী শবনম বুবলীর সঙ্গে শাকিবের বিয়ের কথা প্রকাশ্যে আসে এবং অপু ঘোষের পর বুবলীর কোলেও যে শাকিবের সন্তান, তাও প্রকাশ্যে আসে। শাকিব নিজেও বুবলীর সন্তানকে নিজের সন্তান হিসেবেই স্বীকার করেছেন। শাকিব-বুবলীর সন্তান জয়ের বয়স এখন ৩ বছর। কিছুদিন আগেই ছোট ছেলের জন্মদিন একেবারে ধুমধাম করে করলেন নায়ক। এদিকে এই মুহূর্তে শাকিবের সিনেমার এক প্রযোজক তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন।

যদিও বিষয়টি পুরোপুরি অগ্রাহ্য করে পাল্টা প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন শাকিব। সেই কারণে এখন জটিল আইনী লড়াইয়ের মধ্যে রয়েছেন শাকিব। আপতত ঈদে মুক্তিপ্রাপ্ত সুপারস্টারের ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’ রমরমিয়ে চলছে ওপার বাংলার সিনেমা হলে। এর মাঝেই মিলল নতুন সুখবর। শাকিব খানকে আগামিতে দেখা যাবে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ ছবিতে। এই ছবিতে শাকিবের নায়িকা হিসাবেই ধরা দিচ্ছেন ইধিকা, যদিও অনেক আগে থেকেই জল্পনা-কল্পনা চলছিল। ‘পিলুু’তে সেকেন্ড লিডে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন ইধিকা। জি বাংলার ‘রিমলি’ ধারাবাহিকে মুখ্য ভূমিকার মাধ্যমে ব্যপক জনপ্রিয়তা পেয়েছেন ইধিকা। তাঁর প্রথম কাজ ছিল স্টার জলসার ‘কপাল কুণ্ডলা’। তবে এখনই শাকিব খানের বিপরীতে অভিনয় নিয়ে এখনই মুখ খুলতে না-রাজ ইধিকা। সূত্রের খবর, আগামী ৮ই মে থেকে বাংলাদেশে শুরু হচ্ছে ছবির শ্যুটিং। দেবের নায়িকা হিসাবে ‘প্রজাপতি’ ছবিতে দেখা মিলেছে শ্বেতার, এবার কেরিয়ারে বড় ব্রেক পেলেন ইধিকা। আপতত অপেক্ষা ‘প্রিয়তমা’র নায়িকা হিসাবে ইধিকার অভিনয় দেখার পালা। 

 

 

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

ভারী বৃষ্টিতে প্লাবিত সোনার খনি, ইন্দোনেশিয়ায় মৃত ১৩ শ্রমিক

‘মেয়েদের পড়াশোনা করান, স্বাবলম্বী করে তুলুন’, বাল্যবিবাহ রোধে বার্তা দিলীপ ঘোষের

লক্ষ্মীবারেও সোনার দামে ওঠাপড়া অব্যহত, জেনে নিন কলকাতায় আজকের দর

পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

আড়াইশো বছরের পুরোনো ইতিহাস, কীভাবে জন্ম নিল নবদ্বীপের শাক্ত রাস?

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক