সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

সোনারপুর দক্ষিণে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র এবং বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। যেন 'অভিনেত্রী ভার্সেস অভিনেত্রী'-র লড়াই

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাব্বিশে ‘বাংলার মসনদে’ কে? রবিবার রাত থেকেই বিধানসভা নির্বাচনের রেজাল্টের (Bengal Election Result 2026) জন্য প্রহর গুনছে গোটা বাংলা তথা গোটা দেশ। এবার পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, এটাই ট্রেন্ড। তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই জারি। বেলা বারোটার মধ্যেই ম্যাজিক ফিগারের গণ্ডি ছুঁয়ে ফেলেছে গেরুয়া শিবির। এখনও পর্যন্ত বাংলার ২৯৪টির মধ্যে ১৭১টি আসনে এগিয়ে BJP। একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় পদ্ম ফোটাতে ব্যর্থ হলেও ছাব্বিশের ভোটে যে, বাংলা দখলের লড়াইয়ে মুখ্য ভূমিকা পালন করেছে বিজেপি তা বলাই বাহুল্য! ফলে সেটাই মিলছে, পরিবর্তনের পালে হাওয়া বইছে। তবে বিজেপি-তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ছিলেন একাধিক তারকা প্রার্থী।

যেমন, সোনারপুর দক্ষিণে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র এবং বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। যেন ‘অভিনেত্রী ভার্সেস অভিনেত্রী’-র লড়াই। তবে এখনও পর্যন্ত হওয়া কাউন্টিংয়ে সোনারপুর দক্ষিণ থেকে ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি-র প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। পিছিয়ে রয়েছেন বিদায়ী বিধায়ক তৃণমূলের লাভলি মৈত্র। সোনারপুর দক্ষিণ কেন্দ্রে রূপা গঙ্গোপাধ্যায়ের থেকে ১০২৬৯ ভোটে পিছিয়ে রয়েছেন তৃণমূলের প্রার্থী অভিনেত্রী লাভলি মৈত্র। চার রাউন্ড গণনা শেষে বিজেপির ঝুলিতে ২৪৮৩৪ টি ভোট, তৃণমূলের ঝুলিতে ১৪৫৬৫ টি ভোট পড়েছে। ১১ বছর ধরে রাজনীতিতে সক্রিয় রূপা। বিজেপির মহিলা সংগঠনের রাজ্য সভানেত্রী পদও সামলেছেন তিনি। তাই তাঁর কাছে তৃণমূলের লাভলি চুনোপুঁটি। অন্যদিকে শিবপুরে ২২২৯৮ ভোটে এগিয়ে আছেন সদ্য বাম থেকে বিজেপিতে যোগ দেওয়া রুদ্রনীল ঘোষ।

কিন্তু শ্যামপুরে বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের থেকে ৫৩৬৯ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের নদেবাসী জানা। অন্যদিকে বরানগরে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দোপাধ্যায়ের থেকে ৩৮৬৮ ভোটে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। এদিকে ছাব্বিশের বিধানসভায় পিচ বদল হলেও প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন করিমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী। তিনি প্রায় ১১ হাজার ভোটে এগিয়ে আছেন বিজেপির সমরেন্দ্র ঘোষ এবং বামপ্রার্থী প্রভাস মজুমদারের থেকে। অন্যদিকে যাদবপুরে ৪ হাজার ভোটে এগিয়ে আছেন অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়।

কলকাতা বিমানবন্দর এলাকার একটি বহুতলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

ভারতের ভোটব্যবস্থায় মুগ্ধ ট্রাম্প, জ্ঞানেশের ভূয়সী প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের

ভারী বৃষ্টিতে বিপত্তি, শহরে বাড়ি ভেঙে মৃত বৃদ্ধা, চলছে উদ্ধারকাজ

ICDS কর্মীদের জন্য বিনামূল্যে সিম, ৩১৯ টাকা পর্যন্ত খরচ দেবে সরকার

বর্ষায় ভ্যাপসা গন্ধ দূর করতে চান? ঘর মোছার জলের সঙ্গে মেশান একটি মাত্র জিনিস 

১৯ অগস্ট অশ্লেষা নক্ষত্রে গুরুর শক্তিশালী গোচর, বিপুল অর্থলাভ হবে এই ৪ রাশির জাতকদের

মনসা পুজোয় সংসারে তুমুল অশান্তি, রাস্তায় সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?