প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর। মুক্তি পিছল 'স্পিরিট'-এর। চলতি বছরের ডিসেম্বরে ছবিটির মুক্তির কথা ছিল। কিন্তু ছবির মুক্তি ২০২৭ সালের মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর। মুক্তি পিছল ‘স্পিরিট’-এর। চলতি বছরের ডিসেম্বরে ছবিটির মুক্তির কথা ছিল। কিন্তু ছবির মুক্তি ২০২৭ সালের মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী বছরের ৫ মার্চ বিশ্বজুড়ে মুক্তি পাবে, প্রভাস এবং তৃপ্তি দিমরির ‘স্পিরিট’। বুধবার (৬ মে) নির্মাতারা একটি বিবৃতি জারি করে বললেন, ‘স্পিরিট-এর মুক্তির সময়সীমা নিয়ে চলমান জল্পনা-কল্পনার মধ্যে, আমরা স্পষ্ট করে বলতে চাই যে, চলচ্চিত্রটির কাজ পুরোদমে চলছে। পূর্বঘোষণা অনুযায়ী, চলচ্চিত্রটি ২০২৭ সালের ৫ই মার্চ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

২০২৬ সালের ১ জানুয়ারি মধ্যরাতে ছবিটির ফার্স্ট লুক উন্মোচন করে তোলপাড় ফেলে দিয়েছিলেন নির্মাতারা। কারণ ছবির পোস্টার নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠে ছিল। পোস্টারটিতে প্রভাসকে এক রুক্ষ অবতারে দেখানো হয়েছিল, যেখানে তার লম্বা চুল, আঘাতের চিহ্ন। পাশে তৃপ্তি দিমরিকে সিগারেট ধরাতে দেখা গিয়েছিল, যা বছরের শুরুতেই ‘স্পিরিট’ নিয়ে দর্শকদের মধ্যে প্রত্যাশা অনেক বাড়িয়ে দিয়েছিল। স্পিরিটে প্রভাস ও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রথমবার একসঙ্গে কাজ করছেন। পরিচালকের শেষ পরিচালিত সিনেমা ছিল রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’। গত বছর অক্টোবরে প্রভাসের জন্মদিন উপলক্ষে ভাঙ্গা ভক্তদের জন্য স্পিরিট সিনেমার প্রথম ‘সাউন্ড স্টোরি’ প্রকাশ করেছিলেন।

এক মিনিটের এই অডিও টিজারে, একজন জেলার এবং তাঁর সহকারীর রিমান্ডে থাকা এক প্রাক্তন পুলিশ সদস্যকে নিয়ে কথা বলতে শোনা যায়। জেলার আসামিকে কীভাবে সামলাতে হবে সে বিষয়ে নির্দেশ দিয়েছিলেন। তার সহকারী তাকে শালীনতা বজায় রাখতে বলেছিল। জেলার তার সহকারীকে বন্দীর পোশাক খুলে, তাকে তল্লাশি করে পরীক্ষার জন্য পাঠাতে নির্দেশ দিয়ে ছিল। এরপর প্রভাসের কণ্ঠে শোনা যায়, “স্যার, ছোটবেলা থেকেই আমার একটা বদ অভ্যাস আছে।” তখন জেলার তার উপর চিৎকার করে। কিন্তু প্রভাস আবার বলেন, “একেবারে ছোটবেলা থেকেই আমার একটা বদ অভ্যাস আছে।” প্রভাসের এই সংলাপ দিয়েই টিজারটি শেষ হয়। প্রভাস এবং তৃপ্তি ছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কাঞ্চনা, প্রকাশ রাজ এবং বিবেক ওবেরয়। ছবিতে প্রভাস একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন এবং তৃপ্তি তার প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন। এই ছবিতে তৃপ্তি অভিনেত্রী দীপিকা পাডুকোনের স্থলাভিষিক্ত হয়েছেন।

পারিশ্রমিকের টাকা চাওয়ায় মারধর, পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক ‘মির্জাপুর’-খ্যাত অভিনেতার

জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার পরেই লন্ডনে রহস্যমৃত্যু ভারতীয় পড়ুয়ার

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

লুকিয়েও শেষরক্ষা হল না, বহরমপুর থেকে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

ডিজেল নিয়ে আর হয়রানি নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

জর্ডনকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল