‘গাঁটছড়া’ বাঁধা শেষ, এবার যাত্রা শুরু খড়ি ও ঋদ্ধিমানের

এই প্রথম এই সিরিয়ালেই গৌরব ও শোলাংকিকে জুটি বাধতে দেখবেন দর্শক। অনেকদিন পর ছোটপর্দায় ফিরছেন গৌরব। প্রথমা কাদম্বিনীর পর শোলাংকির এই প্রথম কাজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথায় বলে ‘জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে’। আর সেই গল্পই তুলে ধরা হবে স্টার জলসার আগামী সিরিয়াল ‘গাঁটছড়া’ তে। শুধু তাই নয় দুটি আলাদা আলাদা পরিবারের মেলবন্ধনের গল্পই তুলে ধরা হবে এই সিরিয়ালে। যেখানে দেখানো হতে চলেছে ভট্টাচার্য পরিবারের তিন বোনের জীবনের নানা কাহিনী। অন্যদিকে সিংহরায় পরিবারের তিন ভাই। যাঁদের উচ্চবিত্ত পরিবারে অবস্থান। অন্যদিকে ভট্টাচার্য পরিবারের তিন বোন দ্যুতি-খড়ি ও বনির অবস্থান এক মধ্যবিত্ত পরিবার থেকে।  যাঁদের দেখা হয় সিংহরায় পরিবারের তিন ভাই ঋদ্ধিমান-রাহুল ও কুণালের সঙ্গে।

এক জগদ্ধাত্রী পুজোর প্রেক্ষাপটে তাঁদের একে অপরের সঙ্গে দেখা। আর সেখান থেকেই যে তাঁদের সম্পর্ক অন্যরকম মোড় নেবে তা বোঝা যাচ্ছে প্রোমো দেখেই। সোমবার ২০ ডিসেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যা ৭ টায় দেখা যাবে এই নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’।  গাঁটছড়া শব্দটি বিয়ের বিভিন্ন রীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। আর সেই সিরিয়ালকে নিয়ে রয়েছে প্রত্যেকেরই এক আলাদা প্রত্যাশা। 

ভট্টাচার্য পরিবারের তিন বোনের চরিত্রে দর্শক দেখতে পাবেন শ্রীমা ভট্টাচার্য, শোলাংকি রায় ও নবাগতা অনুস্কাকে অন্যদিকে সিংহরায় পরিবারের তিন ভাইয়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় ও নবাগত রিয়াজ লস্কর। এই প্রথম এই সিরিয়ালেই গৌরব ও শোলাংকিকে জুটি বাধতে দেখবেন দর্শক। অনেকদিন পর ছোটপর্দায় ফিরছেন গৌরব। প্রথমা কাদম্বিনীর পর শোলাংকির এই প্রথম কাজ। অন্যদিকে ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ সিরিয়ালের পর শ্রীমারও এক দীর্ঘ ব্রেক তারপর আবার পর্দায় ফিরছে সে। তাই স্বাভাবিক ভাবেই এইসব কিছু মিলিয়ে দর্শকদের সীমাহীন অপেক্ষা ও উত্তেজনা টের পাওয়া যাচ্ছে এখনই। 

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ