মধ্যরাতে কেক কেটে জন্মদিন পালন করলেন শুভশ্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ এই মুহূর্তে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Shubhoshree Ganguly)। বড় পর্দায় অভিনয় করার পাশপাশি চুটিয়ে কাজ করছেন ওয়েব সিরিজে। এছাড়াও বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তীর অর্ধাঙ্গিনী তিনি। শুক্রবার অভিনেত্রীর ৩২ তম জন্মদিন। টলিউডের অন্যতম চর্চিত কাপল রাজ-শুভশ্রী। স্ত্রীর জন্মদিন প্রতিবছরই ধুমধাম করে পালন করেন রাজ। এইবছরও তাঁর অন্যথা হল না। শুক্রবার মধ্যরাতে কেক ফুল সহকারে শুভশ্রীর জন্মদিন পালন করলেন রাজ। আর সেই ভিডিওই ভাইরাল হল সোশ্যাল মিডিয়াতে।

শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শুভশ্রীর জন্মদিন (Birthday) পালনের ভিডিও পোস্ট করেন রাজ। ভিডিওতে দেখা গিয়েছে মধ্যরাতে টেবিলে সাজানো দুটি কেক। একটি রেড ভেলভেট এবং একটি চকোলেট কেক। এছাড়াও জন্মদিন উপলক্ষ্যে জ্বলছিল ক্যান্ডেল। প্রথমে মোমবাতি নিভিয়ে চোখ বন্ধ করে প্রার্থনা করেন অভিনেত্রী। এরপর কেক কেটে তা তুলে দেন ভালোবাসার মানুষের মুখে। স্ত্রীর মুখে পাল্টা কেক তুলে দেন রাজও। এছাড়াও ফুল দিয়ে শুভশ্রীকে শুভেচ্ছা জানান পরিচালক। রাজ জন্মদিনের শুভেচ্ছা জানাতেই তাঁর দিকে চুম্বন ছুঁড়ে দিলেন শুভশ্রী। এখানেই শেষ নয়। স্ত্রীর জন্মদিন পালনের এই পুরো মুহূর্তটাই ভিডিও করলেন রাজ চক্রবর্তী (Raj Chakrabarty) তারপর তা পোস্ট করলেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। রাজের ভিডিও পোস্ট করতেই শুভশ্রী কমেন্ট করলেন, “তোমায় ভালবাসি মাম্মা”।

উল্লেখ্য মাতৃত্বকালিন বিরতি কাটিয়ে আবার পর্দায় ফিরেছেন রাজ ঘরনী। করছেন একের পর এক সিনেমার শুটিং। সম্প্রতি পুজোতে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি বৌদি ক্যান্টিন। সেই সঙ্গে ওয়েব সিরিজেও কাজ করছেন শুভশ্রী।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?