Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হঠাৎ টলিপাড়ার নতুন বৌদি হয়ে গেলেন শুভশ্রী

যিনি রান্নার যাদুতে মুগ্ধ হবেন সকলেই। আসমার জীবনীই রুপোলি পর্দায় তুলে ধরেছেন পরমব্রত। লন্ডনে একাধিক রেস্তরাঁও রয়েছে আসমার। তাঁর অনুপ্রেরণাতেই তৈরি এই ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বাঙালি বলে কী মেয়েদের ব্যবসা করা যাবেনা?’ তবে কী জাত যাবে? হ্যাঁ, সব উত্তর দেবে বহু প্রতীক্ষিত আসন্ন চলচ্চিত্র ‘বৌদি ক্যান্টিন’। সম্প্রতি, মুক্তি পেল অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের আসন্ন ছবি ‘বৌদি ক্যান্টিন’ এর ট্রেলার। একটি পরিবারের পুরুষালি, মেয়েলি সংজ্ঞাগুলো কে বা কারা ঠিক করে? মেয়েদের স্বাধীন পাওয়া মানেই কী পুরুষের মতো হয়ে যাওয়া?’ ঠিক এই প্রশ্নগুলিরই উত্তর দেবে টলি পাড়ার নতুন বৌদি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ‘বৌদি ক্যান্টিন’। পরিচালকের পরমব্রত চট্টোপাধ্যায়ের হাত ধরে খুব শীঘ্রই মুক্ত পাবে এই ছবি।

আপাততঃ ট্রেলারেই রয়েছে একাধিক চমক। ছবিতে শুভশ্রীর পাশাপাশি অভিনয় করেছেন, পরমব্রত চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী এবং অনুসূয়া মজুমদার। বছরের শুরুতেই একেবারে বম্ব ফাটিয়ে ছিলেন, অভিনেতা, পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। জানিয়েছিলেন, বিখ্যাত শেফ তথা কলকাতার মেয়ে আসমা খানের জীবনী এবার পর্দায় তুলে ধরবেন তিনি। সঙ্গে আসমার চরিত্রে থাকবেন রাজ-ঘরণী শুভশ্রী গাঙ্গুলী। আর তা শুনেই ভক্তদের উত্তেজনার পারদ একেবারে উর্ধে চড়েছিল। তবে এবার অপেক্ষার অবসান। ‘বৌদি ক্যান্টিন’-এর বৌদির নাম পৌলমী। যিনি রান্নার যাদুতে মুগ্ধ হবেন সকলেই। আসমার জীবনীই রুপোলি পর্দায় তুলে ধরেছেন পরমব্রত। লন্ডনে একাধিক রেস্তরাঁও রয়েছে আসমার। তাঁর অনুপ্রেরণাতেই তৈরি এই ছবি।

আসমা খানের চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী। অভিনেত্রীর স্বামীর ভূমিকায় পরমব্রত। সোহমকে দেখা যাচ্ছে অভিনেত্রীর রান্নায় সহযোগীর ভূমিকায়। আর নায়িকার শাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন অনুসূয়া মজুমদার। বৌদি ক্যান্টিন-এর গল্প লিখেছেন, সোমাশ্রী ঘোষ ও অরিত্র সেন। অতিরিক্ত চিত্রনাট্য লিখেছেন পরমব্রত নিজে। কীভাবে রান্নার মাধ্যমে একজন গৃহবধূ নিজের পরিচয় তৈরি করেছেন, এবং দেশ ছাড়িয়ে বিদেশেও রেস্তোরাঁ তৈরী করেছেন, কী ভাবে প্রথাগত কিছু ধ্যান-ধারণাকে চ্যালেঞ্জ টপকে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করেছেন সেটাই এই গল্পে ফুটে উঠবে। আগামী ৩০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বৌদি ক্যান্টিন’।

প্রকাশ‍্যে রাস্তায় মহিলাকে মারধর, ভাইরাল ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

রাজনীতিতে নামতে চাপ দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা, আজ তামিলনাড়ুর ‘হবু’ মুখ্যমন্ত্রী বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

সবচেয়ে বেশি ভোট পেয়ে রাজ্যে প্রথম মাটিগাড়া-নক্সালবাড়ি আসনের বিজেপি প্রার্থী, দ্বিতীয়-তৃতীয় কারা?

তাপপ্রবাহে বাড়ছে নীরব স্বাস্থ্যসঙ্কট, সতর্ক করলেন চিকিৎসকেরা

লাইভ ম্যাচে জয় শ্রী রাম! পকেট থেকে চিরকুট বের করে কী বার্তা দিলেন আইপিএল ক্রিকেটার?

হস্টেলের রুমে নারকীয় নির্যাতন! বন্ধুরা মিলে যা করলেন তরুণীর সাথে..ভাইরাল ভিডিও

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’-এর অভিযোগ