‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সফলতা তুঙ্গে, মহামারী-পরবর্তী, প্রথম বলিউড আয়করী ছবি হিসেবে স্বীকৃতি

Share:

নিজস্ব প্রতিনিধি: গত দু-বছর করোনা মরসুমে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি তেমনভাবে বক্সঅফিস আয় করতে সফল হয়নি, কারণ বেশিরভাগ ছবিই অনলাইন প্লাটফর্মে মুক্তি পেয়েছে! বিশেষত, দেশের প্রেক্ষাগৃহ, তালা বন্ধ অবস্থাতেই পড়েছিল! তবে ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ! ইতিমধ্যেই একাধিক বড় বাজেটের ছবি মুক্তি পেয়েছে দেশের সমস্ত প্রেক্ষাগৃহে! তার মধ্যে কিছু কিছু ছবি একেবারেই বক্সঅফিসে সাফল্য অর্জন করতে পারেনি, আবার কিছু ছবি বক্সঅফিসে মারাত্মক সফলতা লাভ করেছে! তার মধ্যে একটি ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)!

গত ১১ মার্চ মুক্তি পেয়েছে এই ছবিটি, আর মাত্র কয়েকদিনেই বক্সঅফিসে দারুণ আয় করে ফেলেছে এই ছবিটি। এই ছবিটি মুক্তি পাওয়া মাত্রই, গোটা দেশ তোলপাড় শুরু হয়ে গিয়েছে! ইতিমধ্যেই এই ছবিটি বক্সঅফিসে ২৫০ কোটি টাকা বাজেট করে ফেলেছে। করোনা পরবর্তী সময়ে, এই প্রথম কোনও বলিউড চলচ্চিত্র এতটা সাফল্যে অর্জন করল! বিবেক অগ্নিহোত্রী, (Vivek Agnihotri) পরিচালিত এই ছবিটি মুলত, ১৯৯০ এর দশকের কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগের উপর ভিত্তি করে তৈরি।

সেই সময়ে কাশ্মীরী পুরোহিতদের যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, তা নিয়েই বাঁধা হয়েছে এই ছবি! ভারতের এই মারাত্মক ইতিহাস এতদিন ধামাচাপা পড়েছিল, সেটাই পুনরুদ্ধার করা হয়েছে এই ছবির মাধ্যমে। মাত্র ১৫ কোটি টাকার বাজেটে তৈরি করা হয়েছিল এই ছবিটিকে। আর এখন এই ছবির সাফল্যতা ধরাছোঁয়ার বাইরে, দ্য কাশ্মীর ফাইলস-এ অভিনয় করেছেন, বলিউডের সব বিখ্যাত অভিনেতারা।

আছেন, অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশি, এবং দর্শন কুমার প্রমুখ অভিনেতারা। বিশেষ করে, অনুপম খের এবং মিঠুন চক্রবর্তীর অসাধারণ অভিনয়, মারাত্মক প্রভাব ফেলেছে এই ছবিটির উপর, তাইতো, দিনের পর দিন এই ছবি রেকর্ড ভাঙছে। দ্য কাশ্মীর ফাইলস-এর বিশ্বব্যাপী মোট আয় করেছে, ৩৩৭.২৩ কোটি টাকা! উল্লেখ্য, মহামারীকালীন, বলিউডের সর্বোচ্চ আয়করী ছবি ছিল, সূর্যবংশী, যার মোট আয় ছিল, ২৯৩ কোটি টাকা। এবার ‘দ্য কাশ্মীর ফাইলস’ সূর্য্যবংশীরও রেকর্ড ভেঙে ফেলল।

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!