সুদীপ্তা-সৌম্যর রিসেপশনও বসছে চাঁদের হাট, নিমন্ত্রিতদের তালিকায় একাধিক নেতা

বৃহস্পতিবার সৌম্য-সুদীপ্তার রিসেপশনেও থাকতে পারেন তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা। আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে জুড়ে আপাতত অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের বিয়ের রেশ। শ্রমিক দিবসেই বিয়ের পিঁড়িতে বসেছেন পর্দার ‘বেণী বৌদি’। যার নেগেটিভ অভিনয়ের দরুণ সিরিয়ালের মান বাড়ে বই কমেনা। বাস্তবে একেবারেই উল্টোটা, মাটির মানুষ সুদীপ্তা। অভিনেত্রীর বিয়ের নানা ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। ১ মে সত্যিকারের সিঁথিতে সিঁদুর উঠেছে অভিনেত্রীর। সুদীপ্তার আইবুড়োভাত পর্ব থেকে শুরু করে মেহেন্দি, গায়ে হলুদ, সবটাই ইন্টারনেটে ভাইরাল। বিয়ের দিন লাল টুকটকে বেনারসী, ফুলস্লিভ ব্লাউজ, গা ভর্তি সোনার গয়না, কপালে চন্দন, মাথায় শোলার মুকুট পরে একেবারে বাঙালী বধূ সাজে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। অভিনেত্রীর স্বামী তৃণমূলের যুবনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক স্মিতা বক্সীর পুত্র সৌম্য বক্সী।

প্রায় ৩ বছর প্রেম তাঁদের। অবশেষে চার হাত এক হল তাঁদের। তবে বিয়ের দুদিন পেরিয়ে গিয়েছে। গতকাল হয়ে গেল তাঁর বৌভাত। আজ রিসেপশন। বিয়ের পরদিনই ইনস্টাগ্রামে সিঁথি ভর্তি সিঁদুর নিয়ে ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমার সব হাসির শুরুটা তুমি…’। বিয়ের দু দিন পর ৩ এপ্রিল প্রথা মেনেই দুপুরে দেওয়া হল তাঁকে ভাত কাপড়। সুদীপ্তার হাতে ভাত, শাড়ির থালা তুলে দিলেন সৌম্য, রাখলেন সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি।

বউমার পাশে এদিন দেখা মিলল শাশুড়ি স্মিতা বক্সীরও। শাশুড়ি-বউ সেজে উঠেছিলেন একেবারে রঙ মিলান্তি শাড়িতে। ভাত কাপড়ের দিন সকালে সিঁথি ভরে সিঁদুর, গলা ভরাট সোনার নেকলেস, কানে কানবালা পরে অসাধারণ বাঙালি সাজে সেজেছিলেন অভিনেত্রী। সুদীপ্তার খাওয়ার সময়তেও পাশে ছিলেন সৌম্যর মা, মুখ দেখে শাশুড়ি নোয়া উপহার দিয়েছেন বউমাকে। তবে শ্বশুরবাড়ি মোটেও নতুন নয় অভিনেত্রীর কাছে। কারণ বিয়ের আগে তিন বছর ধরে যাতায়াত করেছেন তিনি। তবে শ্বশুরবাড়িতে ঢোকার পর থেকেই উপহার পেয়ে যাচ্ছেন তিনি। বুধবার ঘরোয়াভাবেই বউভাতের আয়োজন হয়েছিল সুদীপ্তার। রিসেপশন আজ। বৌভাতেও থাকবেন, অভিনেত্রীর বেস্ট ফ্রেন্ড শ্রীতমা। রিসেপশনে সুদীপ্তা পরবেন জমকালো লেহেঙ্গা।

যা বানানো কলকাতার নামজাদা এক পোশাকশিল্পীর। বিয়েটা অনেকদিন আগেই হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে যায়। বৃহস্পতিবার সৌম্য-সুদীপ্তার রিসেপশনেও থাকতে পারেন তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা। আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের