আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বলিউডে সুহানার অভিষেক, বাবা শাহরুখ দিলেন মেয়েকে বিশেষ বার্তা

নিজস্ব প্রতিনিধিঃ মেয়ের প্রথম ছবির পোস্টার লঞ্চের পর মেয়ে সুহানার উদ্দেশ্যে ফেসবুকে এক বিশেষ বার্তা দিলেন কিং খান। জোয়া আখতারের ছবি ‘আর্চিজ’-য়ে অভিনয়ের মাধ্যমে বলিউডে ডেবিউ করতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা খান। শনি সকালেই মুক্তি পেয়েছে এই ছবির ফার্স্ট লুক ও টিজার। সেখানেই দেখা যাচ্ছে সুহানা খান, অগস্ত্যা নন্দা ও খুশি কাপুরকে। তিনজনেই এই ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করতে চলেছেন। 

নিজের দক্ষতা, স্ট্রাগল দিয়ে লড়ে নিজেকে বলিউডে প্রমাণ করেছেন কিং খান। মেয়ের প্রথম কাজ নিয়ে তিনি মন্তব্য করবেন না বা মেয়েকে নতুন কিছু শেখাবেন না তাও কী হয়? কী লিখলেন মেয়েকে খোলা চিঠিতে কিং খান? লিখলেন ” মনে রেখো সুহানা তুমি কখনই নিজেকে নিখুঁত করতে পারবে না। কিন্তু নিজেকে তৈরি করতে পারবে। একজন অভিনেত্রী হিসাবে সহানুভূতিশীল হও। পর্দায় তুমি যেটা ফুটিয়ে তুলবে তা শুধুই তোমার। তা কেউ নিতে পারবে না। তুমি অনেকটা পথ হেঁটে এসেছে। কিন্তু মানুষের হৃদয়ের রাস্তা অনেক বড়। তুমি এগিয়ে যাও এবং তাঁদের আরও আনন্দ দেওয়ার চেষ্টা কর। এখন শুধুই লাইট ক্যামেরা আর অ্যাকশন থাকুক। ”

Published by:

Share Link:

More Releted News:

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

কেউ টালিগঞ্জে, কেউ বেহালায়, ভোট উৎসবে সামিল প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল, শ্রাবন্তী

জুন নয়, ফের পিছল ‘টক্সিক’-এর মুক্তি, ভক্তদের কী জানালেন যশ?

আরবানায় প্রথম ভোটার রচনা, সবুজ পোশাকে ভোট দিয়ে কী বললেন তারকা সাংসদ?

ভোট না দিয়েই ফিরলেন চিরঞ্জিত! ইভিএম বিকল হওয়ায় বারাসতে চরম ভোগান্তির মুখে অভিনেতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে ‘বাঘিনী’ সম্বোধন মিমির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ