পরনে দীর্ঘ লেহেঙ্গা, খোলা চুল উঁচু নিতম্বে লাস্যময়ী শাহরুখ কন্যা সুহানা

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকালই ছিল বলিউড বাদশা শাহরুখ খানের ৫৯ তম জন্মদিন(Shah Rukh Khan Birthday)। সুপারস্টারের জন্মদিন উপলক্ষ্যে গোটা দেশ শুভেচ্ছা জানিয়েছে কিং খানকে(King Khan)। অনুরাগীরা ভিড় জমান মন্নতের সামনে। যদিও কিং খানের দেখা মেলেনি। নিরাপত্তাজনিত কারণেই এদিন বের হননি শাহরুখ, সেইজন্য মুম্বই পুলিশকে এবং সকল অনুরাগীদের ভার্চুয়ালি ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে আজকের আলোচ্য বিষয় শাহরুখ খান নন, বরং তাঁর কন্যা সুহানা খান(Suhana Khan)।

আরও পড়ুনঃ প্রেমিকাকে শ্বাসরোধ করে হত্যা, দিল্লির অটোচালকের কীর্তিতে তুমুল চাঞ্চল্য এলাকায়

বাবার জন্মদিনের ঠিক একদিন পরেই নিজস্ব গ্ল্যামারের ঝলকানিতে বি-টাউনের চর্চার বিষয় হয়ে উঠলেন‌ সুহানা। এদিন‌ ইনস্টাগ্রামে নিজের দিওয়ালি লুক শেয়ার করে নিয়েছেন শাহরুখ কন্যা।‌ কোনও ওয়েস্টার্ন পোশাকে নয়, এদিন তাঁকে দেখা গেল আধুনিক ধাঁচের ভারতীয় সাজে। পোস্ট করা ছবিতে সুহানার পরনে ছিল পিঙ্ক রঙের লেহেঙ্গা-চোলি, সঙ্গে ট্রান্সপারেন্ট দোপাট্টা। চোলিটি ডিপনেক হওয়ার কারণে উন্মুক্ত হয়েছে সুহানার ক্লিভেজ। পোশাকে সর্বত্র ছড়িয়ে রয়েছে দামি পাথরের কাজ।

সুহানার সিঁথিতে টিকলি না থাকলেও কপালে ছিল ছোট্ট টিপ। ঠোঁটে হালকা লিপস্টিক। কানে ভারী দুল। ডান হাতে রত্নখচিত ব্রেসলেট। পুরো সাজটি সম্পূর্ণ হয়েছে মানানসই মেকআপে। এদিন সুহানার সাজে ফুটে উঠেছে আভিজাত্য। দেশীয় সাজে যথেষ্ট মোহময়ী দেখাচ্ছিল তাঁকে। এদিনের সাজে নানান ভঙ্গিমায় ছবি তুলতে দেখা গেল সুহানাকে। নেটিজেনরা তাঁর এই লুকের যথেষ্ট প্রশংসা করেছেন।

আরও পড়ুনঃ টেস্ট সিরিজে ব্যর্থতা নিয়ে নীরবতা ভাঙলেন রোহিত শর্মা

সোশ্যাল মিডিয়ায় ফটোশুটের দৌলতে এবং স্টারকিড হিসেবে পরিচিতি পেলেও ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী হিসেবে সেভাবে নিজের জায়গা এখনও তৈরি করতে পারেননি শাহরুখ কন্যা সুহানা। বেশ কয়েকটি প্রজেক্টে কাজ করে ফেললেও সেভাবে স্বীকৃতি পাননি তিনি। আপাতত নিজের অভিনয় ক্ষমতা আরও পোক্ত করতে চাইছেন সুহানা। তবে বেশ কিছু বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনী প্রজেক্ট রয়েছে তাঁর হাতে।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস