‘জন্মদিনে তোমায় মিস করছি’, জ্যাকুলিনকে লিখলেন ‘প্রেমিক’ চন্দ্রশেখর

উল্লেখ্য, হোলির দিনেও জেল থেকে প্রেমিকা জ্যাকুলিন ফার্নান্ডেজকে খোলা চিঠি পাঠিয়েছিলেন চন্দ্রেশেখর।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০০ কোটি টাকা প্রতারণা মামলায় তিহাড় জেলে বন্দি কুখ্যাত ঠগ সুকেশ চন্দ্রশেখর। শনিবারই ৩৪ পেরিয়ে ৩৫-এ পা দিলেন। আর জন্মদিনে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজকে প্রেমপত্র লিখলেন তিনি। এবারের জন্মদিনে বান্ধবীকে যে তিনি সত্যিই মিস করছেন, চিঠির ছত্রে-ছত্রে উঠে এলো সেই কাতরতা।

বলিউড অভিনেত্রী জ্যাকুলিনের উদ্দেশে পাঠানো চিঠিতে সুকেশ লিখেছেন, ‘আমার বোম্মা, আজ জন্মদিনে সত্যি-ই তোমার অভাব অনুভব করছি। তোমার পাশে থাকা মানেই আমার চারপাশে এক অফুরান শক্তি। রোমাকে বলার মতো কোন শব্দ আমার কাছে নেই। আমি জানি, আমার প্রতি তোমার ভালোবাসা কোনও দিনও শেষ হবে না। আমি জানি তোমার সুন্দর হৃদয়ে আমার জায়গা কতখানি। তুমি ও তোমার ভালোবাসা আমার জীবনে সেরা উপহার তো বটেই, এমনকী অমূল্যও। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমাকে তোমার হৃদয় দেওয়ার জন্য ধন্যবাদ।’

উল্লেখ্য, হোলির দিনেও জেল থেকে প্রেমিকা জ্যাকুলিন ফার্নান্ডেজকে খোলা চিঠি পাঠিয়েছিলেন চন্দ্রেশেখর। ওই চিঠিতে তিনি লিখেছিলেন, ‘তোমার জীবন থেকে যে রঙ হারিয়ে গিয়েছে কিংবা ফ্যাকাশে হয়ে গিয়েছে সেই রঙ আবার ফিরিয়ে আনব বলে প্রতিশ্রুতি দিচ্ছি।’ আর্থিক প্রতারণা মামলায় জেলবন্দি সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে গভীর যোগাযোগ থাকায় ইতিমধ্যেই বলিউড অভিনেত্রী জ্যাকুলিনকে বেশ কয়েকবার জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। গ্রেফতারির হাত থেকে বলিউড অভিনেত্রীকে অবশ্য রক্ষাকবচ দিয়েছে আদালত।  

বক্সঅফিসে সুনামি! মুক্তির দিনেই বিশ্বব্যাপী ৭৮ কোটি টাকা আয় করল বিজয়ের ‘Jana Nayagan’

গুজরাতে প্রবল বর্ষণে নর্দমায় গাড়ি পড়ে মৃত ৪

সুন্দরবনে মাছ ধরার নৌকায় তল্লাশি চালিয়ে উদ্ধার ৫ আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ৪

স্ত্রী-শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার, ভিডিও রেকর্ড করে আত্মঘাতী বালুরঘাটের যুবক

চকলেটের প্রলোভন দেখিয়ে ৫বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক অভিযুক্ত

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫

দিল্লিতে ছাত্র বিক্ষোভের জের, অনির্দিষ্টকালের জন্য স্থগিত ‘রামায়ণ’ ট্রেলার মুক্তি

শুভ উল্টো রথযাত্রা উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

উল্টোরথে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

দাম এক হলেও পারফরম্যান্সে বিশাল ফারাক, Realme C100x নাকি Redmi15A,কোনটা কিনবেন?

‘ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’, হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

ভারত-চিন সহ ৬০ দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্ক, কী প্রভাব পড়বে বিশ্ব বাণিজ্যে?