অক্ষয়কে ‘হেরা ফেরি 3’-তে ফিরিয়ে আনার দায়িত্ব নিলেন সুনীল শেঠী

অক্ষয়কে ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসতে রাজি করাবেন। একটি নিউজ পোর্টালের সঙ্গে কথোপকথনে সুনীল শেঠী বলেছেন, তিনি জানতেনই না যে অক্ষয় হঠাৎ চলচ্চিত্রটি ছেড়ে দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়া উত্তাল। বেশি পারিশ্রমিক দিয়েও কোনো কাজের কাজ হচ্ছে না, অক্ষয় কুমারের চলতি বছরের বেশিরভাগ ছবিই মোটামুটি ফ্লপের আওতায় নথিভুক্ত হয়েছে। এদিকে পারিশ্রমিক কমানোর একেবারেই নাম নেই অক্ষয়ের। বরং তাঁর পারিশ্রমিকের পরিমাণ দিনের পর দিন বেড়েই চলছিল। এদিকে বলিউডের এখন বেশিরভাগ কন্টেন্টই হচ্ছে ফ্রাঞ্চাইজি। অর্থাৎ পুরোনো ছবির নতুন সংস্করণ।

বলিউডের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র ‘হেরি ফেরি’-র তৃতীয় সংস্করণ নিয়ে রীতিমতো দোলাচলের মুখে। যার প্রথম সংস্করণে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন, অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেঠী। এদিকে ‘হেরি ফেরি’-র তৃতীয় সংস্করণে পরেশ রাওয়াল এবং সুনীল শেঠী থাকলেও বাদ পড়ছেন অক্ষয় কুমার। নির্মাতাদের যুক্তি, হেরি ফেরি’ তৃতীয় অধ্যায় থেকে রাজু চরিত্রটিকেই বাদ দেওয়া হবে। সেই জায়গা পূরণ করতে আসতে পারেন, নয়া প্রজন্মের সুপারস্টার কার্তিক আরিয়ান। তবে আদৌ অক্ষয় থাকবেন কিনা, তা নিয়ে চলছে চরম দোলাচল। এই অবস্থায় অক্ষয়কে ফেরানোর দায়িত্ব নিলেন সুনীল শেঠী।

এদিকে ‘হেরা ফেরি’-এর ভক্তরা অক্ষয় কুমারের ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেওয়ার জন্যে প্রবল বিরক্ত। অক্ষয় নিজেই জানিয়েছিলেন যে, তিনি স্ক্রিপ্টে সন্তুষ্ট নয়, তাই তৃতীয় কিস্তি থেকে সরে এসেছেন। তবে মজার বিষয় হল, ‘হেরা ফেরি’র অক্ষয়ের সহ-অভিনেতা, সুনীল শেঠি বলেছেন যে, তিনি অক্ষয়কে ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসতে রাজি করাবেন। একটি নিউজ পোর্টালের সঙ্গে কথোপকথনে সুনীল শেঠী বলেছেন, তিনি জানতেনই না যে অক্ষয় হঠাৎ চলচ্চিত্রটি ছেড়ে দিয়েছেন।

তাই অক্ষয়ের প্রস্থানের কারণ বোঝার জন্য তিনি শীঘ্রই প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার singe কথা বলবেন বলে জানিয়েছেন। ‘হিরো ফেরি 3’ তে অক্ষয় ছাড়া সম্পূর্ন হবে না’। একটি সূত্র ইটাইমসকে জানিয়েছে, “অক্ষয় হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির অংশ নেবেন না বলে ঠিকই যখন করে ফেলেছিলেন, তাই তাঁর চরিত্র রাজুকে সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছিল। হেরা ফেরি 3-তে অক্ষয়ের চরিত্র থাকবে না। কার্তিক আরিয়ান একটি নতুন চরিত্রে অভিনয় করবেন বলে জানা গিয়েছে।”

‘বাস ভাড়া বাড়ানোর দরকার আছে, নয়ত রেভিনিউ কোথা থেকে আসবে?’, পুজোর পরই বাড়ছে ভাড়া?

‘গাড়ি থামিয়ে সাহায্য করলেন না কেন?’, গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে মুখ খুললেন বাইকার সিয়া

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র