শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

Share:

নিজস্ব প্রতিনিধি:  বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের স্বপ্নের বাড়ি ‘মন্নত’ ঘিরে দীর্ঘদিন ধরেই চলছিল আইনি টানাপোড়েন।  কিং খানের বাংলো  সংস্কারকাজকে চ্যালেঞ্জ করে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছিল। অবশেষে সেই আইনি জট কাটল। আদালতের নির্দেশে মান্নতের সংস্কারকাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর কোনও আইনি বাধা থাকল না।   

মন্নাতের নির্মাণকাজের অনুমোদনে অনিয়মের অভিযোগ এনেছিলেন মুম্বাই-ভিত্তিক সমাজকর্মী সন্তোষ দৌন্দকর। তবে আবেদনের আগে সুপ্রিম কোর্ট ‘মান্নাত’-এর সংস্কারের অনুমতি দিয়েছিল। তার পরেই দেখা দেয় আইনি জটিলতা। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এনজিটি-র পুনে পশ্চিম অঞ্চল বেঞ্চের আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিলটি খারিজ করে দিয়েছে। এমনকি  শুনানির সময়, শীর্ষ আদালত আবেদনকারীর সততা নিয়ে সন্দেহ প্রকাশ করে।  আদালত জানিয়েছে, এই অভিযোগের পক্ষে যথেষ্ট ভিত্তি নেই।  অন্যদিকে আবেদনকারীর পক্ষে সিনিয়র অ্যাডভোকেট শোয়েব আলম যুক্তি দেন যে, বিষয়টি একজন বিশিষ্ট চলচ্চিত্র তারকার সঙ্গে সম্পর্কিত বলেই এটিকে ভিন্নভাবে দেখা উচিত নয়। তবে বেঞ্চ জবাবে জানায়, তারা তারকাখ্যাতি দ্বারা মোটেও প্রভাবিত নয়।   

আরও পড়ুন: ‘লক্ষণরেখা ডিঙোবেন না’, পাপারাজ্জিদের আবদারে চটে লাল সলমানের নায়িকা

মুম্বইয়ের বান্দ্রার সমুদ্রতীরবর্তী এলাকায় অবস্থিত ‘মন্নত’ শুধু শাহরুখ খানের বাড়ি নয়, তাঁর অনুরাগীদের কাছেও এটি এক আবেগের নাম। প্রতিদিন অসংখ্য ভক্ত এই বাড়ির সামনে ভিড় জমান প্রিয় তারকার এক ঝলক দেখার আশায়। ১৯১৪ সালে নির্মিত এই ঐতিহ্যবাহী ভবনটি শাহরুখ ২০০১ সালে কিনেছিলেন। সময়ের সঙ্গে এটি ভারতের অন্যতম পরিচিত সেলিব্রিটি বাসভবনে পরিণত হয়েছে। তবে যাই হোক আদালতের এই সিদ্ধান্তে এখন স্বস্তিতে শাহরুখ ও তাঁর পরিবার। সংস্কারের কাজ শেষ হলে আরও আধুনিক এবং আকর্ষণীয় রূপে সেজে উঠবে ‘মন্নত’। 

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, সন্দেহজনক মেসেজে মিলবে সতর্কবার্তা!

রক্তস্বল্পতায় ভুগছেন? দ্রুত হিমোগ্লোবিন বাড়াবে এই ৬টি খাবার

জন্মাষ্টমীর বাড়িতে ৫ জিনিস আনুন, নয়তো গোপালের পুজো অসম্পূর্ণ

বর্ষায় চিন্তা বাড়াচ্ছে টাইফয়েড, শরীর সুস্থ রাখতে এড়িয়ে চলুন ৫ খাবার

গোপালের দোলনা কিভাবে সাজালে মাত্র ২৪ ঘণ্টায় চমকাবে ভাগ্য?

সাবধান! আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, অযথা তর্কে জড়াবেন না, বিদেশ ভ্রমণের সুযোগ

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের