অক্ষয়ের ছবিতে ৪৫০ প্রযুক্তিবিদ, ফ্লপস্টারের তকমা ঘুচবে কী?

আহমেদ খান, বর্তমানে জঙ্গল অ্যাডভেঞ্চার শুরু করার আগে প্রযুক্তিগত দিকগুলিতে ফোকাস করছেন। ছবিটি এ বছরের ২০ ডিসেম্বর ক্রিসমাসে মুক্তি পেতে পারে৷

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপারস্টার অক্ষয় কুমারের পরবর্তী ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’! ব্লকবাস্টার চলচ্চিত্র ‘ওয়েলকাম’-এর তৃতীয় সংস্করণ ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। ছবির জন্যে অনেকদিন ধরেই প্রতীক্ষা করে বসে আছেন অক্ষয় ভক্তরা। ছবির প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে প্রত্যাশা বেড়ে গিয়েছে। গতবছরেই ছবির মোশন টিজার মুক্তি দিয়েছে নির্মাতারা। আহমেদ খান পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, আরশাদ ওয়ারসি, রবিনা ট্যান্ডন, লারা দত্ত, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ এবং পরেশ রাওয়াল। তবে একটি ছবিতে যেমন তারকাদের কঠোর পরিশ্রম রয়েছে, তেমনি রয়েছে ছবির সমস্ত ক্রু সদস্যদের হাড়ভাঙা পরিশ্রম। জানেন কী, বহুল প্রতীক্ষিত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-ছবিতে কাজ করছেন প্রায় ৪৫০ জন প্রযুক্তিবিদ।

মার্চ মাস থেকে শুরু হচ্ছে ছবির পুরোপুরি প্রস্তুতি। ETimes অনুযায়ী, ৪৫০ জন টেকনিশিয়ানরা ছবিতে অংশগ্রহণ করছেন। সকলেই তাদের পরিশ্রমিট পেয়ে গিয়েছে। খবরটি নিশ্চিত করে এফডব্লিউআইসিই-এর সভাপতি বিএন তিওয়ারি। তাঁর কথায়, “ছবির শুটিংয়ের আগে আমাদের টেকনিশিয়ানদের সমস্ত পেমেন্ট দেওয়া হয়ে গিয়েছে। আমাদের কর্মীদের সম্মান করার জন্য আমরা সত্যিই ফিরোজ নাদিয়াদওয়ালাকে ধন্যবাদ জানাই। আমি চাই আরও বেশি বড় ছবি তৈরি হোক, যার জন্য আমাদের ইন্ডাস্ট্রি পরিচিত।”

আহমেদ খান, বর্তমানে জঙ্গল অ্যাডভেঞ্চার শুরু করার আগে প্রযুক্তিগত দিকগুলিতে ফোকাস করছেন। ছবিটি এ বছরের ২০ ডিসেম্বর ক্রিসমাসে মুক্তি পেতে পারে৷ ভক্তরা অধীর আগ্রহে এই হিন্দি সিনেমা কমেডিটির জন্য অপেক্ষা করছেন। ওয়েলকাম টু দ্য জঙ্গল-এ অক্ষয় কুমার , দিশা পাটানি, সঞ্জয় দত্ত, জ্যাকলিন ফার্নান্দেজ, রাভিনা ট্যান্ডন, সুনীল শেঠি, পরেশ রাওয়াল , আরশাদ ওয়ার্সি, শ্রেয়াস তালপাড়ে, তুষার কাপুর, লারা দত্ত, শরীব হাশমি, জনি লিভার, শারিব হাশমি, জনি লিভার, দেব, যশপাল শর্মা, রাজপাল নওরঙ্গ যাদব, মুকেশ তিওয়ারি এবং কৃষ্ণা অভিষেক-সহ একাধিক তারকা কাস্ট রয়েছে। ওয়েলকাম টু দ্য জঙ্গল ছাড়াও, অক্ষয় কুমার আলি আব্বাস জাফর পরিচালিত টাইগার শ্রফের সঙ্গে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ফিচারে অভিনয়ে ব্যস্ত। ছবিটি ২০২৪ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অক্ষয় অজয় ​​দেবগন এবং রণবীর সিং- এর পাশাপাশি রোহিত শেট্টির সিংহাম এগেইন- এ অভিনয় করতেও প্রস্তুত। এছাড়া কুমারের কাছে সাজিদ নাদিয়াদওয়ালার হাউসফুল 5ও রয়েছে।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪