ট্রেলারেই চমক! এবার অন্ধ গোয়েন্দার বেশে ‘রুমি’ চঞ্চল চৌধুরী

বিশেষ করে অন্ধ গোয়েন্দার চরিত্রে চঞ্চল চৌধুরীকে দেখে ভক্তদের উন্মাদনা তুঙ্গে উঠেছে। সিরিজে চঞ্চল চৌধুরীকে সিআইডি কর্মকর্তা রুমির চরিত্রে দেখা যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের প্রতিভাবান অভিনেতা চঞ্চল চৌধুরী। তাঁর অভিনয়ের প্রশংসা না করে থাকাই যাবে না। শুধু ঢাকাই ইন্ডাস্ট্রি নয়, টলিউডেও বেশ নামডাক অভিনেতার। এই বহুমুখী প্রতিভার অভিনয়ে মুগ্ধ সকলেই। শুধু সিনেমা নয়, ওয়েবসিরিজ, নাটক সবেতেই তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত। যাই হোক, এখন বিনোদন ইন্ডাস্ট্রিতে ওটিটির জনপ্রিয়তা তুঙ্গে। তাই অনেক বড়পর্দার তারকাই এখন ওয়েব সিরিজে ঝুঁকছেন। গত কয়েক বছরে ঢাকাই ওটিটি প্ল্যাটফর্মে দুর্দান্ত সব কাজ কর চমকে দিচ্ছেন বাংলাদেশের জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা চঞ্চল চৌধুরী।

তবে তিনি বেশি খ্যাতি পাচ্ছেন থ্রিলার ঘরানার একাধিক ওয়েব সিরিজের দৌলতে। খুব শীঘ্রই নির্মাতা ভিকি জাহেদের ওয়েবসিরিজ ‘রুমি’তে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। যেখানে একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। ঢাকাই ইন্ডাস্ট্রির এই দুই অভিনয়শিল্পী-নির্মাতা জুটি প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন। এর আগেই জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম ‘হইচই’ ঘোষনা করেছে যে এবার ঈদে মুক্তি পাবে ৬টি ওয়েব সিরিজ। যার মধ্যে একটি ‘রুমি’। গতকাল মুক্তি পেয়েছে সিরিজটির ট্রেলার। প্রকাশ্যে আসা মাত্রই প্রশংসা কুড়িয়েছে ভক্তদের। বিশেষ করে অন্ধ গোয়েন্দার চরিত্রে চঞ্চল চৌধুরীকে দেখে ভক্তদের উন্মাদনা তুঙ্গে উঠেছে। সিরিজে চঞ্চল চৌধুরীকে সিআইডি কর্মকর্তা রুমির চরিত্রে দেখা যাবে। যিনি এক দুর্ঘটনায় চোখ হারানোর, পর থেকেই অদ্ভুত সব স্বপ্ন দেখতে থাকেন।

এই স্বপ্নের সূত্র ধরেই একটি হত্যা মামলা সমাধানে নেমে পড়েন রুমি। শেষ পর্যন্ত তিনি মামলার সমাধান করবে, নাকি আরও জট পাকাবে—সেটাই সিরিজের ক্লাইম্যাক্স। সিরিজের ট্রেলারে দেখা গিয়েছে, এক দুর্ঘটনায় চঞ্চলের মায়ের মৃত্যু হয়। কিন্তু সেটা নিছকই কি আসলে দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, সেই রহস্যের সমাধান খুঁজবেন চঞ্চল চৌধুরী। এর আগে হইচইয়ের ‘কারাগার’ সিরিজে ভিন্ন লুকে দেখা মিলেছিল চঞ্চল চৌধুরীর। সেখানেও তাঁর অভিনয় মন কেড়েছে সকলের।’রুমি’ মুক্তি পাবে আগামী ১৩ এপ্রিল হইচই ওয়েব প্ল্যাটফর্মে।

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

‘POK জম্মু ও কাশ্মীরের অংশ হত যদি না….’ স্বাধীনতা দিবসে মন্তব্য ওমরের

দেশাত্মবোধক গান বাজতেই নেচে উঠলেন পুলিশকর্মীরা, থানার ভিডিও দেখে মুগ্ধ নেটমহল

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী