দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আত্মসমর্পণ! খুনের চেষ্টা মামলায় জামিন অভিনেত্রী অপু বিশ্বাসের

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে জুলাই আন্দোলনের সময় এনামুল হক নামে এক ব্যক্তিকে খুন করার চেষ্টার অভিযোগ উঠেছিল অভিনেত্রী অপু বিশ্বাসের (Actress Apu Biswas) বিরুদ্ধে। এই মামলায় ঢাকার ভাটারা থানায় আত্মসমর্পণ করেছিলেন তিনি। সেই মামলায় জামিনও পেয়েছেন অভিনেত্রী (Apu Biswas)।

জানা গিয়েছে, অভিনেত্রী আত্মসমর্পণ করার পর রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে মামলাটি ওঠে। সেখানেই জামিন পেয়েছেন অভিনেত্রী। এদিন আদালতে হাজিরা দেওয়ার পরে তাঁর আইনজীবী আবুল বাশার কামরুল (Abul Basar Kamrul) জামিনের আবেদন করেন। সেই জামিনের আবেদন মঞ্জুর হয়েছে। অন্যদিকে এই জামিনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী। দুই পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেছে আদালত।

গত ২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন তিনি। সেখানেই জানানো হয়েছিল, অভিনেত্রী অপু বিশ্বাস খুব তাড়াতাড়ি আত্মসমর্পণ করবেন। সেইমতো অভিনেত্রী আত্মসমর্পণ করেছেন। তারপর আদালতে হাজিরও হয়েছেন। আদালতে জামিনের আবেদনের পর জামিন পেয়েছেন তিনি। পরে গত বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. ওয়াহিদুজ্জামানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন। সেটা মঞ্জুর হয়েছে।

সূত্রের খবর, গত ১৯ জুলাই ভাটারা থানার সামনে আন্দোলনকারীরা ছিলেন। সেখানেই তাদের ওপর যথেচ্ছভাবে গুলি চালানো হয়। তখনই এনামুল হকের পায়ে গুলি লাগে বলে জানা যায়। প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছিলেন এনামুল হক।

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ