‘বাঙালি বলেই নজরে এলাম না’, ‘Qala’র কাস্ট তালিকায় নেই স্বস্তিকার নাম! চটলেন নায়িকা

স্যার, আমার নাম স্বস্তিকা মুখার্জি, কালাতে আমিও আছি, আমি মুম্বই থেকে আসি নি কিন্তু এখানে ২২ বছর ধরে কাজ করে যাচ্ছি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার অভিনেত্রীদের গোটা বিশ্বজুড়ে প্রসার। বলিউডেও আমাদের টলি ইন্ডাস্ট্রির একঝাঁক অভিনেত্রীর কম রাজত্ব নেই। যার মধ্যে একজন হলেন, স্বস্তিকা মুখোপাধ্যায়। ইতিমধ্যেই বলিউডের একগুচ্ছ চলচ্চিত্রে অভিনয় সেরে ফেলেছেন তিনি। বলিউডেও তাঁর পরিচিতি নেহাত কম নয়। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে, স্বস্তিকা মুখার্জি অভিনীত বলিউড চলচ্চিত্র ‘Qala’। যার জন্যে ভক্তরা বহুদিন ধরেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সম্প্রতি, Netflix-এ মুক্তি পাবে এই চলচ্চিত্র। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন, বাবিল খান এবং তৃপ্তি দিমরি, স্বস্তিকা মুখার্জি।

কিন্তু বলিউডে এখনও তেমন সম্মান নেই বাংলার অভিনেত্রীদের, সুচিত্রা সেনের আমল থেকে একই ঘটনা ঘটে আসছে। ‘Qala’ ছবিতে স্বস্তিকা প্রধান চরিত্রে থাকা সত্ত্বেও, এবার তাঁর নাম করলেন না বাণিজ্য বিশ্লেষক-সমালোচক তরণ আদর্শ। সম্প্রতি, একটি টুইটের মাধ্যমে এই ছবির প্রচার সেরেছেন তরণ আদর্শ। কিন্তু তিনি তাঁর টুইটে বাবিল এবং তৃপ্তি দামরি-র নাম উল্লেখ করলেও, স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম উল্লেখ করেননি। আর এতেই তীব্র চটেছেন স্বস্তিকা। কিন্তু স্বস্তিকাও ছাড়েন নি, তিনিও পাল্টা জবাব দিয়েছেন। তিনি প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘Sir, ‘বড়দের নামের পাশে কি আমার নামটা ছোট দেখাচ্ছে।’ এমনকি স্বস্তিকা বাণিজ্য বিশ্লেষকের সমালোচনা করে আরও লিখেছেন, “স্যার, আমার নাম স্বস্তিকা মুখার্জি, কালাতে আমিও আছি, আমি মুম্বই থেকে আসি নি কিন্তু এখানে ২২ বছর ধরে কাজ করে যাচ্ছি, আপনি যদি আমার কথা উল্লেখ করেন তবে খুব ভাল হত।” তবে তরণ স্বস্তিকার এই টুইটটি দেখার পর, তিনি তাঁর টুইটে যোগ করেছেন স্বস্তিকার নাম। সঙ্গে জানিয়েছেন, দৃষ্টি আকর্ষণ করানোর জন্যে অনেক ধন্যবাদ।

স্বস্তিকা উত্তরে বলেছিলেন, “স্যার আমি জিরো সাইজের নই। @NetflixIndia কাস্ট তালিকা হয়তো পাঠিয়েছে আপনাকে তাইনা, আমি বাংলার থেকে এসেছি বলেই হয়তো আপনার চোখে পড়েনি। কোন চিন্তা নেই, আপনি ভুল করে যাবেন আর আমি এইভাবেই আপনার ভুল ধরিয়ে দেবো।” কালা-ছবির মাধ্যমেই ডেবিউ করতে চলেছেন ইরফানের ছেলে বাবিল খান। ছবিটি পরিচালনা করেছেন অনভিতা দত্ত। আর এই ছবি প্রযোজনা করেছেন, অনুষ্কা শর্মা এবং তাঁর ভাই কর্নেশ শর্মার প্রোডাকশন হাউস, ক্লিন স্লেট ফিল্মস।

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫