স্বামীর বড় ছেলে ইব্রাহিমের জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা সৎ মা করিনার

মায়ের কাছেই মানুষ সারা এবং ইব্রাহিম। দেখতেও পুরো বাবার মতোই হয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: এমনিতেই তো পাপারাজ্জিদের জ্বালাতনে নাজেহাল সইফ আলি খান-করিনা কাপুর। দিন কয়েক আগেই পাপারাজ্জিদের ক্যামেরার জ্বালায় অতিষ্ঠ হয়ে তাঁদের উদ্দেশে বেফাঁস মন্তব্য করে বসেন সইফ আলি খান। বলেন, ‘এবার আমাদের বেডরুমে চলে আসুন ছবি তুলতে।’ সেই নিয়েই বর্তমানে জল্পনা-কল্পনা তুঙ্গে। এমনকী এও শোনা গিয়েছে যে, অভিনেতা তাঁর বাড়ির নিরাপত্তারক্ষীদের উদ্দেশ্যেও নিয়েছেন কঠোর সিদ্ধান্ত। তাঁদের নাকি চাকরি থেকেই বাদ দিয়ে দেবেন, কেন তাঁরা থাকতে বাড়ির ভেতরে ঢুকে এলো পাপারাজ্জিরা?

যাই হোক এই নিয়ে বিস্তর জল্পনা-কল্পনায় গিয়ে লাভ নেই। আজ আবার সইফের প্রথম ঘরের দ্বিতীয় সন্তানের জন্মদিন, ইব্রাহিম খান পড়লেন ২২ বছরে। সেখানেই মায়ের শুভেচ্ছা জানাতে ভুললেন না করিনা কাপুর। সইফের দ্বিতীয় স্ত্রী তিনি, কিন্তু কখনই স্বামীর প্রথম সন্তানদের অযত্ন করেন নি। সারা আলি খান এবং ইব্রাহিম দুজনেই তাঁর খুব আদরের। করিনার সঙ্গে তাঁদেরও খুব ভালো সম্পর্ক, তৈমুর, জেহ দুজনকেই ভাইয়ের সম ভালোবাসা দেন তাঁরা। একবার ‘কফি উইথ কর্ণ’-এর শো-তে করিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সইফের প্রথম পক্ষের সন্তান তাঁকে ‘ছোট মা’ বলে ডাকেন?

তখন অভিনেত্রী বলেন, তাঁর সঙ্গে সারা আর ইব্রাহিমের সম্পর্কও বন্ধুত্বপূর্ণ। সেটাও আবারও প্রমাণ করলেন করিনা। ৫ মার্চ সইফের বড় ছেলে ইব্রাহিমের জন্মদিন উদ্দেশ্যে বিশেষ বার্তা এল করিনার তরফ থেকে। ছোট ভাই তৈমুর আলি খান, জাহাঙ্গির আলি খান আর বাবা সইফের সঙ্গে দাঁড়িয়ে ইব্রাহিমকে জানালেন মিষ্টি শুভেচ্ছা, “এই মিষ্টি সুদর্শন ছেলেটিকে জন্মদিনের শুভেচ্ছা।” বহু বছর আলাদা হয়েছেন সইফ এবং অমৃতা। মায়ের কাছেই মানুষ সারা এবং ইব্রাহিম। দেখতেও পুরো বাবার মতোই হয়েছেন তিনি।

দ্বিতীয় বার সংসার পেতেছেন, সেখানেও দুই সন্তানের বাবা তিনি। কিন্তু প্রথম পক্ষের সন্তানকে কখনই ভোলেননি তিনি। তাঁদের সঙ্গেও অটুট যোগাযোগ। ইব্রাহিম এবং সারা দু’জনেই করিনার খুব কাছের। খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করছেন ইব্রাহিম। 

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ