অচেনা মানুষের থেকে ভালবাসা’, শুটিং সেটে শ্বেতাকে আইবুড়ো ভাত খাওয়ালেন কে ?

Share:

নিজস্ব প্রতিনিধি : নতুন বছরের শুরুতেই বসবে শ্বেতা-রুবেলের জমজমাট বিয়ের আসর। হাতে সময় খুব কম। কেনাকাটা, ফোটোশুট থেকে আইবুড়ো ভাত পর্বে ব্যস্ত হবু দম্পত্তি যুগল।  এর আগে এক বন্ধুর বাড়িতে একসঙ্গে প্রথম আইবুড়ো ভাত খেয়েছিলেন রুবেল-শ্বেতা। এবার এক অচেনা মানুষের ভালোবাসায় পাত পেড়ে আইবুড়ো ভাত খেলেন শ্বেতা। জানেন কী কে সেই অচেনা মানুষ ?

থরে থরে টেবিলে সাজানো রকমারি নানান পদ। কোনটা ছেড়ে কোনটা খাবেন? বুঝেই উঠতে পারছেন না শ্বেতা। আইবুড়োভাত সাজানো হয়েছে রকমারি পদ দিয়ে। তবে এদিনের আইবুড়ো ভাত পর্ব খানিক স্পেশাল তাঁর কাছে। চেনা মানুষের ভিড়ে অচেনা কারও থেকে ভালোবাসা পেতে কার না ভালো লাগে ? নিজের অনুভূতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করলেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে ছবি দিয়ে লিখলেন, ‘একজন অচেনা মানুষ শুধুমাত্র আমার কাজ ভালোবেসে, আমাকে মন থেকে বোন মেনে সবকিছু আয়োজন করে শুটিং ফ্লোরে এসে আমাকে খাইয়ে গিয়েছেন। অনেক ধন্যবাদ দিদি। আপনি খুব খুব ভালো থাকুন। আর এভাবেই আশীর্বাদ করুন।’

এদিকে শ্বেতা-রুবেলেরও নাম ভেঙে তৈরি হয়েছে নয়া নাম। শ্বেতার ‘শ্ব’ আর রুবেলের ‘রু’ নিয়ে তৈরি হচ্ছে নতুন জুটি ‘শ্বরু’। যা বেশ মনে ধরেছে অনুরাগীদের।

আরও পড়ুন :’উফ একেবারে অসহ্য’ কাকে দুচক্ষে সহ্য করতে পারেন না টলি সুন্দরী শুভশ্রী ?

উল্লেখ্য, টলিপাড়ার চর্চিত জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। গত বছরের শুরুতে নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন তাঁরা। ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের সেটে তাঁদের প্রেমের শুরু। প্রথম দিকে নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে না বললেও খুব বেশি দিন লুকোচুরি করেন নি হবু দম্পত্তি যুগল। কয়েকদিন আগেই বাগদান পর্ব সেরেছেন রুবেল-শ্বেতা। ১৫ ডিসেম্বর রীতি মেনে দুই পরিবার এক হয়ে আশীর্বাদ করেন হবু বর-কনেকে।

আরও পড়ুন : ডায়েট এখন অতীত, উৎসবের মরশুমে পরিবারের সঙ্গে চুটিয়ে মজা করছেন প্রিয়াঙ্কা

বাজ পড়ার আশঙ্কায় খালি করা হল স্টেডিয়াম, বন্ধ হয়ে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ

‘অভিনন্দন, চ্যাম্পিয়ন’, রেকর্ড ভাঙার জন্য মেসিকে শুভেচ্ছা ক্লোজের

‘আরও আনন্দ দেব’, পেনাল্টি মিসের পরে সমর্থকদের প্রতিশ্রুতি মেসির

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা