মুম্বইয়ে ৪.৩৩ কোটির বিলাসবহুল ‘ফ্ল্যাট’ কিনলেন তাপসী পান্নু

মুম্বইতেই পাকাপাকি থাকার ব্যবস্থা। বোন শগুন পান্নুর সঙ্গে মুম্বইয়ের গেরেগাঁও পশ্চিমাঞ্চলে একটি বিলাস বহুল ফ্ল্যাট কিনলেন অভিনেত্রী তাপসী পান্নু।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুম্বইতেই পাকাপাকি থাকার ব্যবস্থা! বোন শগুন পান্নুর সঙ্গে মুম্বইয়ের গেরেগাঁও পশ্চিমাঞ্চলে একটি বিলাস বহুল ফ্ল্যাট কিনলেন অভিনেত্রী তাপসী পান্নু। বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন তাপসী পান্নু। পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিরও একটি বড় নাম তিনি। তাঁর অভিনয়ে মুগ্ধ দর্শকমহল। বছর দুয়েক আগেই দীর্ঘদিনের প্রেমিক তথা প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বো-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাপসী পান্নু। যদিও তিনি চুপিসারে বিয়ে করে ছিলেন। ঘুনাক্ষরেও কাউকে টের পেতে দেননি। যদিও বিদেশীকে বিয়ে করলেও মুম্বইতেই পাকাপাকিভাবে থাকেন। বলিউডের অন্যান্য নায়িকাদের মতো বিদেশ কে শ্বশুরবাড়ি বানাননি।

যাই হোক, সম্প্রতি তাপসী মুম্বইয়ে যে আবাসনটি ক্রয় করেছেন তাঁর দাম প্রায় ৪.৩৩ কোটি টাকা। তবে তিনি এখানে থাকবেন নাকি ভাড়া দেবেন, নাকি পরবর্তীতে বিক্রি করে দেবেন তা জানা যায়নি। কারণ বর্তমানে সেলিব্রিটিদের সম্পত্তি ক্রয় এবং বিক্রি দুটোই ট্রেন্ডিংয়ে রয়েছে। কম দামে ফ্ল্যাট কিনে বেশি দামে বেচে কোটি কোটি মুনাফা অর্জন করছেন সেলিব্রিটিরা। প্রতিবেদন অনুসারে, তিনি একটি প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট কিনেছেন। তাঁর এই সম্পত্তিটি ইম্পেরিয়াল হাইটসে অবস্থিত, এতে তিনি উচ্চমানের সুযোগ-সুবিধা পাবেন।

নথি অনুসারে, অ্যাপার্টমেন্টটির কার্পেট এলাকা ১,৩৯০ বর্গফুট (প্রায় ১২৯ বর্গমিটার) এবং বিল্ট-আপ এলাকা ১,৬৬৯ বর্গফুট (১৫৫.০২ বর্গমিটার) বিস্তৃত। দুটি নির্দিষ্ট গাড়ি পার্কিং স্পেসও অন্তর্ভুক্ত রয়েছে। জানা গিয়েছে, তাঁর ফ্ল্যাট কেনার লেনদেনটি ২০২৫ সালের মে মাসে নিবন্ধিত হয়েছে। তাপসী এবং শাগুন স্ট্যাম্প ডিউটি ​​বাবদ ২১.৬৫ লক্ষ টাকা এবং নিবন্ধন চার্জ বাবদ অতিরিক্ত ৩০,০০০ টাকা প্রদান করে ফ্ল্যাটটি কিনেছেন। বর্তমানে ব্যবসার ক্ষেত্রে ইম্পেরিয়াল হাইটস রিয়েল এস্টেট উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। এছাড়াও আন্ধেরি, মালাডের মধ্যে অবস্থিত গোরেগাঁও পশ্চিমে একাধিক প্রাণবন্ত আবাসিক রয়েছে। যা সেলিব্রিটিদের আকর্ষণীয় করে। কারণ এতে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে, লিংক রোড, এসভি রোড এবং রেল নেটওয়ার্কের ব্যবস্থাও উন্নত। সাম্প্রতিক বছরগুলিতে, থাপ্পড়, পিঙ্ক এবং ডাঙ্কির মতো ছবিতে অভিনয়ের জন্য দারুণ সুনাম পেয়েছেন তাপসী পান্নু। কাজের ক্ষেত্রে, অভিনেত্রীকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ‘খেল খেল মে’ ছবিতে। পরবর্তীতে তাকে গান্ধারী এবং ‘ওহ লড়কি হ্যায় কাহান’ তে দেখা যাবে।

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩