জল্পনার অবসান! গোপনে বিয়ে করলেন অভিনেত্রী তাপসী পান্নু

কারণ তাপসী চেয়েছিলেন, শুধুমাত্র তাঁর নিকটতম সহকর্মীরা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হোক। তবে তাপসীর তাঁর সহ-অভিনেতা পাভেল গুলাটিকে নিমন্ত্রণ করেছিলেন। অনুরাগ কাশ্যপও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও লেখিকা কণিকা ধিল্লনও বিয়েতে উপস্থিত ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনা চলছিল অনেকদিন ধরেই। এদিকে বলিউডে একের পর এক সানাইয়ের সুর। সদ্য বিয়ে করলেন রকুল প্রীত সিং, কৃতি খারবান্দা, মীরা চোপড়া-সহ একাধিক অভিনেত্রীরা। এবার এই তালিকায় নাম জুড়ল অভিনেত্রী তাপসী পান্নুর। দিন কয়েক আগেই তাঁর বিয়ের বিষয়টি হাওয়ায় ভাসছিল। কিন্তু অভিনেত্রী বিয়ের বিষয়টি ভাইরাল হওয়ার পর খুবই বিরক্ত হয়েছিলেন। নিজেই জানিয়েছালেন, এ রকমটা হলে তিনি নিজেই জানাবেন। কিন্তু এত বড় তারকার বিয়ে বলে কথা! তা কি চাপা থাকে! হোলির দিন সুখবর এল যে, গত ২৩ মার্চ দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বোয়েকে গোপনে বিয়ে করেছেন তাপসী পান্নু।

এক সংবাদমাধ্যম জানিয়েছে, অভিনেতা এবং প্রাক্তন অলিম্পিক পদক বিজয়ী ২৩ মার্চ গাঁটছড়া বেঁধেছেন। শুধু মাত্র পরিবার এবং নিকটতম বন্ধুরা তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন। রাজস্থানের উদয়পুরে বিয়ে করেছেন তাঁরা। অভিনেত্রীর প্রাক-বিয়ের অনুষ্ঠানটি গত ২০ মার্চ থেকে শুরু হয়েছিল৷ তবে অভিনেত্রী খুবই গোপনে বিষয়টি রাখতে চেয়েছিলেন। তাই কোনও মিডিয়াকে জানতে দেননি। আরও জানা গিয়েছে, অভিনেত্রীর বিয়েতে বলিউডের অনেককে দেখা যায়নি। কারণ তাপসী চেয়েছিলেন, শুধুমাত্র তাঁর নিকটতম সহকর্মীরা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হোক। তবে তাপসীর তাঁর সহ-অভিনেতা পাভেল গুলাটিকে নিমন্ত্রণ করেছিলেন। অনুরাগ কাশ্যপও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও লেখিকা কণিকা ধিল্লনও বিয়েতে উপস্থিত ছিলেন। যিনি তাপসীর হাসিনা দিলরুবা, মনমার্জিয়াঁ, ডানকি, এবং ফির আয়ি হাসিন দিলরুবা ছবিতে লেখক হিসাবে কাজ করেছেন।

এছাড়াও অনুষ্ঠানে পাভেল উপস্থিত ছিলেন। যিনি ইনস্টাগ্রামে তাপসীর বোন শগুন পান্নু, কাজিন ইভানিয়া পান্নুদের সঙ্গে ছবি তুলেছেন। তাপসী পান্নু এবং ডেনিশ ব্যাডমিন্টন কোচ ম্যাথিয়াস বোয়ের দেখা হয়েছিল ২০১৩ সালে উদ্বোধনী ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগে। এরপর বিষয়টি নিজেরাই নিশ্চিত করেন তাপসী পান্নু। কাজের ফ্রন্টে, তাপসী কে পরবর্তীতে দেখা যাবে, ফির আয়ি হাসিন দিলরুবা, ওহ লডকি হ্যায় কাহান, এবং খেল খেল মে-এ। তার শেষ রিলিজ ছিল ডানকি যেখানে তিনি সুপারস্টার শাহরুখ খানের বিপরীতে জুটি বেঁধেছিলেন।

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

উ‍ৎসবের মরশুমে বাড়িতে বানিয়ে ফেলুন চিংড়ির ঝাল পিঠে, রইল রেসিপি

‘শৌচাগারে ধোয়া হচ্ছে বাসন’, মিষ্টির দোকানে এ কি কাণ্ড! ভাইরাল ভিডিয়ো

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

মাছ-মাংস ভুলে যাবেন, বাড়িতে বানান হোটেলের মতো ক্রিমি মসুর ডালের কোপ্তা

গভীর রাতে খড়দহের পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে বোমাবাজি! গুরুতর জখম ২

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের