অভিনয়ে আরেক ধাপ এগোলেন, উৎসবের মরসুমে সুখবর দিলেন কাঞ্চন মল্লিক

বলিউডে পৌঁছনোর পর সবাই বাংলা ইন্ডাস্ট্রির মতোই আমাকে গ্রহণ করে নিয়েছে। এটাও আমার কাছে গর্বের বিষয়। ভগবানকে অশেষ ধন্যবাদ আমায় এত ভালবাসা দেওয়ার জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালটা কাঞ্চন মল্লিকের জন্যে ভাল সময়। একে তো মনের মানুষ শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেছেন তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক, অন্যদিকে হিন্দি ছবিতেও অভিনয়ের সুযোগ পেয়েছেন তারকা বিধায়ক। যদিও এতদিন বিষয়টি আড়াল করেই রেখেছিলেন অভিনেতা। বাংলা ইন্ডাস্ট্রির তারকাদের হিন্দি ইন্ডাস্ট্রিতে গিয়ে রাজত্ব করার বিষয়টা নতুন নয়। এর আগে স্বস্তিকা মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, রাইমা সেন সহ একাধিক টলিউড তারকা রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে বলিউডে। এবার সেই তালিকায় এন্ট্রি নিতে চলেছেন কাঞ্চন মল্লিক।

পুজোর আবহেই অনুরাগীদের সঙ্গে সুখবরটি শেয়ার করে নিলেন কাঞ্চন মল্লিক। যা শুনে অবাক সকলে। অভিনেতার পোস্টটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমেও শুভেচ্ছা বার্তায় ভাসছেন কাঞ্চন মল্লিক। বাংলা ইন্ডাস্ট্রিতে ৩৩ বছরের অভিজ্ঞতা। এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন কাঞ্চন মল্লিক। আর শুরুতেই বিগ বাজেটের ছবি, হ্যাঁ, ‘ভুলভুলাইয়া ৩’-তে দেখা যাবে তাঁকে। নিজের মুখেই সুখবর দিলেন কাঞ্চন। কাঞ্চনের কথায়, “৩৩ বছর হয়ে গেল বাংলা ইন্ডাস্ট্রিতে রয়েছেন। টলিউড তাঁকে অনেক সম্মান আর পরিচিতি দিয়েছে। কিন্তু অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে এখনও আগের মতোই ভয় লাগে। কিন্তু বলিউডে পৌঁছনোর পর সবাই বাংলা ইন্ডাস্ট্রির মতোই আমাকে গ্রহণ করে নিয়েছে। এটাও আমার কাছে গর্বের বিষয়। ভগবানকে অশেষ ধন্যবাদ আমায় এত ভালবাসা দেওয়ার জন্য। আমার প্রথম বলিউড কাজ ‘ভুলভুলাইয়া ৩’র জন্যও আপনাদের ভালবাসা দরকার। আগামী দীপাবলিতে হয়তো সে আসছে এ ছবি। গোটা ভুলভুলাইয়া ৩ টিমকে অশেষ ধন্যবাদ জানিআই আমার সঙ্গে কাজ করার জন্য।”

কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কিত হলেও তিনি অভিনয় ক্ষমতা দিয়ে বরবারই ভক্তদের মন জয় করে নেন, সে কথা বলেন খোদ সমালোচকরাও। যাই হোক, ভুল ভুলাইয়া ৩ এ বছরের একটি বহু প্রতীক্ষিত ছবি। ছবিতে অভিনয় করছেন কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, তৃপ্তি দিমরি সহ অনেকেই। ইতিমধ্যেই ছবির টিজার, পোস্টার ভক্তদের কাছে অনেক ভালোবাসা পেয়েছে।

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর