দেশে ফিরেই রাইফেল স্যুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিলেন তামিল অজিথ

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন ধরেই খবরে রয়েছেন চিরন্তন তামিল অভিনেতা অজিথ কুমার (AJITH KUMAR)। সৌজন্যে তাঁর বাইক নিয়ে গোটা ইউরোপ সফর। ৫১ বছর বয়সেও তাঁর বাইক নিয়ে গোটা ইউরোপে সফর সত্যই তাজ্জব করেছিল অভিনেতার ভক্তদের। অভিনেতার ইউরোপের ছবিগুলিতে ভরে ভরে শুভেচ্ছা জানিয়েছিলেন তাঁর অনুরাগীরা। এই বয়সেও তাঁর এত এনার্জি সত্যই অনুপ্রেরণা যুবসমাজের। কিছুদিন আগেই দেশে ফিরেছেন তিনি। আর ফিরেই প্রস্তুতি নিচ্ছেন রাইফেল স্যুট প্রতিযোগিতার জন্যে। পাশাপাশি তামিল ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্য অভিনেতা হলেন অজিথ কুমার।

তবে এই নায়ক শুধু অভিনয়ের জন্যেই খ্যাত তা নয়, খেলাধুলার জন্যেও তিনি সমান বিখ্যাত। কার রেসিং থেকে শুরু করে স্যুটিং সবেতেই তাঁর দারুণ আগ্রহ। এমনকী স্যুটিং এবং কার রেসিংয়ের প্রচুর প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেছিলেন তিনি। এছাড়াও গতবছর অগস্টে জাতীয় পর্যায়ের রাইফেল স্যুটিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। সূত্রের খবর, আগামী মাসের একটি বড় ইভেন্টে নিজের সেরাটা দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে রাইফেল স্যুটিং-এর অনুশীলন করছিলেন অজিথ। জানা গিয়েছে, প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্যে চেন্নাইয়ের একটি ক্লাবে অনেকদিন ধরেই কোচদের দ্বারা প্রশিক্ষণ নিচ্ছিলেন অজিথ। সেই ভিডিওগুলি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হত।

ইতিমধ্যেই অজিথ কুমার চলতি ৪৭ তম তামিলনাড়ু রাইফেল স্যুটিং (47th Tamil Nadu Rifle Shooting Championship) চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন। প্রতিযোগিতাটি গত ২৫ জুলাই থেকে শুরু হয়েছে। প্রাথমিক রাউন্ডগুলি কোয়েম্বাটুরে হয়েছিল। কোয়েম্বাটোরে প্রাথমিক রাউন্ড শেষ করার পর, অজিথ প্রতিযোগিতার বাকি অংশের জন্য ত্রিচিতে পৌঁছেছেন। ইতিমধ্যেই রাইফেল শ্যুটিং চ্যাম্পিয়নশিপের অজিথের একটি ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অজিথ কুমার এই মুহূর্তে ত্রিচিতে ৪৭ তম রাইফেল শ্যুটিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন। উল্লেখ্য, ২০২১ সালে, অজিথ কুমার তামিলনাড়ু রাজ্য শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ছয়টি পদক জিতেছিলেন। ২০২২ সালের জুলাই মাসে তিনি বাইক ট্রিপ থেকে ফিরে আসার পরেই, ফের স্যুটিং অনুশীলন শুরু করেছিলেন। অজিথ কুমার রাইফেল স্যুটিংয়ের প্রাথমিক রাউন্ডে অংশ নেওয়ার পাশাপাশি তিনি ১০ মিটার, ২৫ মিটার এবং ৫০ মিটার পিস্তল স্যুটিংয়েও অংশ নেন।

২৭ জুলাই অজিথকে ত্রিচি রাইফেল ক্লাবে দেখা গিয়েছিল। আর তাঁকে দেখতে তাঁর ভক্তরা ত্রিচি রাইফেল ক্লাবের বাইরে জড়ো হয়েছিল। অজিথ তা জানতে পেরে, ভক্তদের সঙ্গে দেখা করেন। হাত জোড় করে শুভেচ্ছা তবে যেহেতু অজিথ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, তাই অনুষ্ঠানস্থলে ভারী পুলিশ নিরাপত্তা মোতায়েন করা ছিল। অজিথ কুমারকে শেষ দেখা গিয়েছিল পরিচালক এইচ বিনোথের ভ্যালিমাই-এ। তিনি বর্তমানে তাঁর আসন্ন চলচ্চিত্র AK 61-চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত। এই ছবির কাজ শেষ করার পর তিনি পরিচালক ভিগনেশ শিবনের AK 62-এর শুটিং শুরু করবেন। AK 62-এর শুটিং এই বছরের শেষের দিকে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়