এবার ‘টাপাটিনি’র তালে বিমানসেবিকারা

'টাপাটিনি' পারফর্ম্যান্স-র গন্তব্য হল কলকাতা বিমানবন্দর।স্পাইসজেট সংস্থার বিমানসেবিকারা এবার মাতলেন বিমানবন্দরে 'টাপাটিনি' গানে ফ্ল্যাশমবে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উইন্ডোজ প্রডাকশন হাউজের আগামী ছবি ‘বেলাশুরু’ মুক্তির প্রহর গুনছেন বহু দর্শক। অপেক্ষা শুধু সময়ের। কিন্তু যতদিন না ছবি মুক্তি পাচ্ছে ততদিন এই ছবির যে কটি গান মুক্তি পেয়েছে তা বারংবার শুনেই রীতিমত মন ভুলিয়ে রাখছেন দর্শক। বিশেষ করে এই ছবির জনপ্রিয় গান ‘টাপাটিনি’। কখনও বোলপুর তো কখনও নন্দনের খোলা আকাশের নিচে এই গানের মুক্তি সঙ্গে বিশেষ পারফর্ম্যান্স যেন এক আলাদাই ভালোলাগা তৈরি করেছে।

কিন্তু এবার ‘টাপাটিনি’ পারফর্ম্যান্স-র গন্তব্য হল কলকাতা বিমানবন্দর। মাটির এই গান এতটাই সকলকে মোহিত করেছে যে এবার সারাদিনের কাজের চাপের মাঝেও নিজেদের বিনোদনের রসদ খুঁজে নিলেন কিছুটা সময় বের করে বিমানসেবিকারা। স্পাইসজেট সংস্থার বিমানসেবিকারা এবার বিমানবন্দরে ‘টাপাটিনি’ গানে ফ্ল্যাশমবে মাতলেন। ইউনিফর্ম পরেই তাঁদের কাজের ফাঁকেই রীতিমত স্টেপ মেলালেন তাঁরা নিখুঁতভাবে। আর সঙ্গে তাল মেলালেন মনামী ঘোষ।

বেশ কিছুদিন আগেই সংবাদমাধ্যমের কাছে এই ছবিতে মনামীর অভিনয় নিয়ে বলতে গিয়ে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনেত্রীর ডেডিকেশন নিয়ে কথা বলেছেন। সারাদিন মেগা সিরিয়ালের শুট সেরে সারারাত ট্র্যাভেল করে ভোর পাঁচটায় বোল্পুর পৌঁছে শুট সারতেন। আর এই ‘টাপাটিনি’ গানে যে এনার্জি নিয়ে প্রত্যেকটি প্রমোশনে অভিনেত্রী মনামী তাঁর পারফর্ম্যান্স দেখিয়েছেন তা এককথায় অনবদ্য। এদিন বিমানবন্দরেও তার ব্যাতিক্রম হল না।  

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়