মার্চেই বিয়ের পিঁড়িতে তাপসী পান্নু, উদয়পুরে হবে স্বপ্নের অনুষ্ঠান

তাপসী পান্নু প্রায় এক দশক ধরে ডেনিশ ব্যাডমিন্টন কোচ ম্যাথিয়াস বোয়ের সঙ্গে ডেট করছেন। তবে তাঁরা তাঁদের সম্পর্ক কখনই লোকাননি। সর্বদা প্রেমিককে প্রকাশ্যে এনেছেন নায়িকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক খুশির খবর। একদিকে একাধিক অভিনেত্রী মা হতে চলেছেন, অন্যদিকে বিয়ের পিঁড়িতে বসছেন একের পর এক তারকা জুটি। দিন কয়েক আগেই গেল রকুল প্রীত সিং এবং অভিনেতা-প্রযোজক জ্যাকি ভগনানির বিবাহ। তাঁদের বিয়ের ছবিগুলি এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এর মধ্যেই এলো আরেক দারুণ খবর। আগামী মার্চে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু (TAPSEE PANNU)। নিজের ১০ বছরের প্রেমিকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী।

জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তাপসি তাঁর প্রেমিক তথা ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোকে বিয়ে করছেন আগামী মাসে। যার সঙ্গে তিনি প্রায় ১০ বছর ধরে সম্পর্কে রয়েছেন। জানা গিয়েছে, অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠান মার্চের শেষে রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত হবে। তবে তাঁদের বিয়ে সম্পূর্ণ পারিবারিক ঘেরাটোপে অনুষ্ঠিত হতে চলেছে। কোনও বলিউড সেলিব্রিটিদের আমন্ত্রণ জানানো হবে না। তাঁদের বিয়ে শিখ ও খ্রিস্টান ধর্মের সংমিশ্রণে হবে বলে জানা গিয়েছে। তাপসী পান্নু প্রায় এক দশক ধরে ডেনিশ ব্যাডমিন্টন কোচ ম্যাথিয়াস বোয়ের সঙ্গে ডেট করছেন। তবে তাঁরা তাঁদের সম্পর্ক কখনই লোকাননি। সর্বদা প্রেমিককে প্রকাশ্যে এনেছেন নায়িকা। ২০২৩ সালের জানুয়ারিতে, তাপসী তাঁর স্বপ্নের বিয়ের ধারণা শেয়ার করেছিলেন। যেখানে তিনি জানান, তাঁদের বিয়েতে প্রচুর নাচ হবে এবং সময়মতো ভাল খাবার পরিবেশন করা হবে। তবে তাপসী বিয়েতে রাতের কোনও অনুষ্ঠান রাখতে চান না।

তাপসী নিজের বিবাহের চেহারা সম্পর্কে একটি ম্যাগাজিনকে বলেছেন যে, “আমি আমার বিয়ের জন্যে গ্রামে আয়োজন করব। আমার মন খারাপ হয় যখন আমি এই নববধূদের দেখি যাদের গায়ে মেকআপের অদ্ভূত প্রলেপ থাকে। আপনি যখন সেই ছবিতে একজন ভিন্ন ব্যক্তি হন তখন আপনি নিজেকে দেখতে কেমন উপভোগ করবেন?”

পাড়ায় দেহ ব্যবসার অভিযোগে প্রতিবাদ করায় নাবালিকার পরিবারকে বেধড়ক মারধর, চাঞ্চল্য চাঁপাডাঙ্গায়

ঝোল-ভাপা নয়! এবার বানিয়ে নিন সুস্বাদু পদ ‘ইলিশ পিটুলি’

বাংলাদেশের কাছে হারের জের, দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে বাদ ওপেনার

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে বাঁচতে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন কেউ? তল্লাশি চালাচ্ছে ডুবুরি

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

থাইল্যান্ড থেকে বিমানে ‘গাছ পাচার’! কলকাতা বিমানবন্দরে ১৬০ কেজি গাছ-বীজ উদ্ধার

মেরামতির অছিলায় ঢুকে কলেজ ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ, গ্রেফতার বাড়িমালিক

জনপ্রিয়তায় ভাটা ট্রাম্পের! সমর্থন নামল ৩৩ শতাংশে, কেন এই অবনতি?

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

জমি বিক্রিতে রাজি না হওয়ায় স্ত্রীকে গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের হামলায় হত দুই পড়ুয়া, ঘটনাস্থলে পুলিশ

জঙ্গলে বাঘিনির হামলা থেকে রাখালকে বাঁচাল মহিষের পাল, প্রভুভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া