তথাগত’র ‘ভটভটি’ মুক্তি পাবে এই বছরেই, দিনক্ষণ জেনে নিন

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পাচ্ছে তথাগত মুখোপাধ্যায়ের ছবি 'ভটভটি'। আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে ছবিটি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পাচ্ছে তথাগত মুখোপাধ্যায়ের ছবি ‘ভটভটি’। আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে ছবিটি। আধুনিকতার মিশেলে রূপকথার গল্প নিয়েই এই ছবি। একটি সাধারণ ছেলে ভটভটি ও এক মৎস্যকন্যা এরিয়েল এর গল্প বলবে এই ছবি।  

গঙ্গার অদূরে একটি বস্তিতে বেড়ে ওঠা ‘ভটভটি’র কল্পনার জগতে ভেসে থাকাই একমাত্র পছন্দের বিষয় তার। আর তাই সে মনেপ্রাণে বিশ্বাস করে যে নদীর জলে মৎস্যকন্যা রয়েছে। তা শুধুই এক কল্পনা নয়। আর তার এই ভাবনাই একদিন সত্যি হয়ে যায়। আর সে দেখা পায় মৎস্যকন্যা এরিয়েলের। 

ছবিতে ভটভটি’র চরিত্রে অভিনয় করছেন ঋষভ বসু, মৎস্যকন্যার চরিত্রে রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপঙ্কর দে, মমতা শঙ্কর, রজতাভ দত্ত। পরিচালনায় রয়েছেন তথাগত মুখোপাধ্যায় ও তাঁর সহকারী হিসাবে ছবিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন দেবলীনা দত্ত। এসবের পরেও তাঁদেরও দেখা যাবে এক গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবিতে চিত্রগ্রাহকের দায়িত্ব সামলেছেন প্রতীপ মুখোপাধ্যায়, ব্যাকগ্রাউন্ড স্কোর ময়ুখ ভৌমিকের। 

এক নতুন ধারার গল্প নিয়ে বাংলা ছবির জগতে আসতে চলেছেন তথাগত। তাই এই ছবি যে আট থেকে আশি প্রত্যেকের মনের মত হতে চলেছে এমন আশাই রাখছেন তিনি। পরিচালক এই ছবি নিয়ে বলতে গিয়ে জানিয়েছেন যে এই ছবিতে বাস্তব ও রূপকথাকে একসঙ্গে মেলানো হয়েছে। কিন্তু শেষে গিয়ে তা কীভাবে হাত ধরাধরি করে এগোবে তাই গল্পের টুইস্ট। 

শুধু কী তাই? এই ছবিতে অভিনয় করাকালীন দেবলীনা-তথাগতর জীবনে ও সম্পর্কেও এসেছে আমূল পরিবর্তন। তাঁদের দাম্পত্যের সম্পর্কের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছে এই ছবি। এই ছবিতে অভিনয় করতে গিয়েই তথাগতর সঙ্গে এই ছবির অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের সম্পর্ক দানা বাঁধে। আর তা থেকেই দাম্পত্যে ফাটল। আলাদা থাকতে শুরু করেন দেবলীনা ও তথাগত।

অন্যদিকে সম্প্রতি দেবলীনার ফেসবুক ওয়ালে দেখা গিয়েছে এই ছবির অভিনেতা ঋষভের সঙ্গে দুবাইয়ের সমুদ্রসৈকত থেকে ছবি আপলোড করতে। যা দেখে মনে করা হচ্ছে তাঁর জীবনেও ‘নতুন সূর্য’ উঁকি মেরেছে। যদিও তা একেবারেই অস্বীকার করেছেন দেবলীনা।  

আলফানসো-দশেরির ভিড়ে নজর কাড়ছে গোয়ার ‘মাঙ্কুরাদ’ আম! জানেন কেন এত জনপ্রিয় এই আম?

বর্ষায় শরীরে লাল ফুসকুড়ি? জানেন কোন জটিল রোগের লক্ষণ?

রথযাত্রায় কেন গুরুত্বপূর্ণ গঞ্জামের কেওড়া ফুল? জেনে নিন অনন্য মাহাত্ম্য!

বাড়িতে সিঁড়ির নীচে বাথরুম? বাস্তুর এই ভুলে নষ্ট হতে পারে সুখ-শান্তি

সংসারে অভাব দূর করতে চান? রান্নাঘরের এই দেওয়ালে রাখুন শিব-অন্নপূর্ণার বিশেষ ছবি

আজকের রাশিফল: চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত রাখুন, ঝামেলায় পড়তে পারেন…

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ