বিশ্বকাপে ভরাডুবির পরেই প্রাণনাশের হুমকি, দেশ ছেড়ে পালিয়ে আমেরিকায় আশ্রয় দক্ষিণ কোরিয়ার কোচের

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার লড়াই শেষ হয়েছে। ১৬ টি দল নিজেদের জায়গা পাকা করেছে আর বাকি ১৬ টি দল চলতি বছরের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। যারা হেরেছে তারা কমবেশি সমালোচনার মুখে পড়েছে। সেখানে শেষ ষোলোতে জায়গা করতে না পারায়  দক্ষিণ কোরিয়ার কোচ হং মিয়ুং-বো যেন একটু বেশি চাপে পড়েছেন। বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। তার পরেই চাকরি ছেড়ে  দেন হং মিয়ুং-বো। কিন্তু তাতেও বিপদ কাটেনি। এবার প্রাণনাশের হুমকি পেয়ে  দেশ ছেড়ে আমেরিকায় আশ্রয় নিয়েছেন দক্ষিণ কোরিয়ার কোচ।   

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের খবরের কথা উল্লেখ করে ব্রাজিলের সংবাদমাধ্যম ও’গ্লোবো জানিয়েছে, ক্রমাগত প্রাণনাশের হুমকি ও তীব্র জনরোষের মুখে পড়ে শেষ পর্যন্ত হং মিয়ুং-বো নিজের দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি দিয়েছেন। ৫৭ বছর বয়সী হং মিয়ুং দলের সঙ্গে দেশে ফেরার মাত্র দুই দিন পরই লস অ্যাঞ্জেলেসের উদ্দেশে রওনা হয়েছেন।  

আরও পড়ুন: বিশ্বকাপে শেষ ষোলোয় কে কার মুখোমুখি হবে? জেনে নিন বিস্তারিত

উল্লেখ্য, বিশ্বকাপের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জয় দিয়ে খেলা শুরু করে  দক্ষিণ কোরিয়া।  পরের দুটি ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা। এর পর থেকেই হং মিয়ুং-বোর ওপর চাপ বাড়ছিল। প্রত্যাশা অনুযায়ী তাঁর দল খেলতে না পারায়  সমালোচনার পাশাপাশি প্রাণনাশের হুমকিও পাচ্ছিলেন তিনি। যদিও দেশ ছেড়ে আমেরিকায় যাওয়ার পথে বিমানবন্দরে দলের ভেতরে অভ্যন্তরীণ কোন্দলের গুঞ্জন উড়িয়ে দিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে কোনো অভ্যন্তরীণ সমস্যা ছিল না।’ তবে প্রাণনাশের হুমকি পাওয়া নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। 

 

 

মোবাইলের নেশায় বাড়ছে অবসাদ! সুস্থ থাকতে মেনে চলুন ৫ যোগাসন

কর্মক্ষেত্রে বসের সঙ্গে তুমুল ঝামেলা, পারিবারিক বিরোধও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে…

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক