‘ফেলুবক্সী’-র লাবণ্য! কলকাতায় ডেবিউ ছবির প্রথম ঝলক দিলেন পরীমণি

ছবি নিয়ে ইতিমধ্যেই দুই বাংলায় শুরু হয়ে গিয়েছে আলোচনা ধীরে ধীরে সিনেমাটির বিস্তারিত জানাতে শুরু করেছে উভয় বাংলার সংবাদমাধ্যম। আর তাঁদের কাছে তথ্য আসতে সাহায্য করছেন পরী নিজেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা বছরে ঢাকাই ইন্ডাস্ট্রির তারকারা কলকাতায় আসছেন। আর টলিউড ছবিতে কাজ করছেন। যদিও বিষয়টি যুগ যুগ ধরেই উভয় দেশের দর্শকরা দেখে আসছেন। যাই হোক, সপ্তাহ দুয়েক ধরে কলকাতায় রয়েছেন ঢাকাই ইন্ডাস্ট্রির চর্চিত নায়িকা পরীমণি। কারণটা অবশ্য ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছেন। বহুদিন পর কলকাতার ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি। এই মূহুর্তে তিনি ‘ফেলুবক্সী’-র শুটিংয়ে ব্যস্ত। যে ছবিতে আরও অভিনয় করছেন, তারকা-বিধায়ক সোহম চক্রবর্তী এবং মধুমিতা সরকার। আর সেখানেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পরীমণি। ২০২২ সালে ছেলে পদ্মের জন্মের পর থেকেই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েছিলেন পরীমণি। এরপর দাম্পত্য জীবন নিয়েও নানারকম ঝামেলা মিটিয়ে গতবছরেই ‘লাইট-ক্যামেরা- অ্যাকশন’-এ প্রত্যাবর্তন করেছেন পরী।

ব্যক্তিগত জীবনে ৫ বার বিয়ে করেছেন তিনি।কিন্তু কোনটাই টিকল না। শরিফুল রাজকে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী। কিন্তু বিয়ের ১ বছর কাটতে না কাটতেই অভিনেত্রীর দাম্পত্যে রীতিমতো ঝড় ওঠে। রাজের বিরুদ্ধে তাঁর গায়ে হাত তোলা থেকে শুরু করে পরকীয়া সহ একাধিক অভিযোগ এনে তাঁকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন অভিনেতা। ছেলেকে নিয়ে একাই বাকি জীবনটা কাটিয়ে দেবেন বলে জানিয়ে দিয়েছেন নায়িকা। যাই হোক, সব ঝামেলা মিটিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন পরী। টলিউডে পরী ‘ফেলুবক্সী’ দিয়েই আত্মপ্রকাশ করছেন। ছবি নিয়ে ইতিমধ্যেই দুই বাংলায় শুরু হয়ে গিয়েছে আলোচনা ধীরে ধীরে সিনেমাটির বিস্তারিত জানাতে শুরু করেছে উভয় বাংলার সংবাদমাধ্যম। আর তাঁদের কাছে তথ্য আসতে সাহায্য করছেন পরী নিজেও। ‘ফেলুবক্সী’ নিয়ে প্রতিনিয়তই আপডেট দিয়ে যাচ্ছেন অভিনেত্রী।

এই মূহুর্তে কলকাতা টু ঢাকা করে সময় কাটছে নায়িকার। এদিকে এখন থেকেই সিনেমার প্রচার শুরু করে দিয়েছেন পরীমণি। সম্প্রতি ‘ফেলুবক্সী’র দ্বিতীয় দিনের ভিডিও দিলেন অভিনেত্রী। এমনকী ছবিতে নিজের চরিত্র ফুটিয়ে তুলতে কোনও কসরত ছাড়ছেন না অভিনেত্রী।শনিবার রাতে নিজের ফেসবুক পেজে নতুন লুকের ছবি দিয়ে তিনি লিখলেন, ফেলুবক্সী’র লাবণ্য।ছবিটি পরিচালনা করছেন দেবরাজ সিনহা। তাঁর কথায়, ফেলুবক্সী একটি থ্রিলার ঘরানার ছবি। নামটি শুনলে বাংলা সাহিত্য কিংবা সিনেমা কিংবদন্তি চরিত্রের বিষয়টি মাথায় আসতে পারে। তবে নাম দেখে বিচার না করাই ভাল।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে